
সুকুমার দাশ বাচ্চু ।। কালীগঞ্জ সাতক্ষীরা :
কালিগঞ্জ উপজেলা সমিতির আয়োজনে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুস্থ অসহায় বিধবা, প্রতিবন্ধী বয়স্ক ৪ শতাধিক মধ্যে শীতের কম্বল বিতরণ করা হয়েছে।কালিগঞ্জ উপজেলা সভাপতি ও সাবেক অতিরিক্ত সচিব মো আবু মাসুদ এর সভাপতিত্বে কালিগঞ্জ উপজেলা সমিতির সদস্য ক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকাস্থ্য জনসমিতির সভাপতি ও কালিগঞ্জ উপজেলা সমিতির প্রধান পৃষ্ঠপোষক বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার আবুল কাশেম,অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ মহাবিদ্যালয় এর বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক সাহিত্যিক গাজী আজিজুর রহমান,কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারি সফু,কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক শেখ নাজমুল ইসলাম,সাংবাদিক আব্দুল করিম মামুন হাসান, উপজেলা ইমাম সমিতির সহ সভাপতি মাওলানা আশরাফুল ইসলাম আজিজী, উপজেলা সমিতির যুগ্ম সম্পাদক মেহেদী, সদস্য এডভোকেট জাফরউল্লাহ ইব্রাহিম,বিশিষ্ট ব্যবসায়ী হাবিবুর রহমান হবি মোল্লা, হাফিজুর রহমান বাবু মশিউর রহমান প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন সহ তার আত্মার শান্তি কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা আশরাফুল ইসলাম আজিজী। কালিগঞ্জ উপজেলা সমিতির উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকার ৪ শতাধিক নারী-পুরুষ ব্যক্তির মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
Leave a Reply