
সুকুমার দাশ বাচ্চু কালিগঞ্জ (সাতক্ষীরা)
সাতক্ষীরা জেলা পুলিশ এর আয়োজনে বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশ সুপার আরেফিন জুয়েল বিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।সভায় জানুয়ারি ২০২৬ মাসের ব্যক্তিগত কর্মদক্ষতা মূল্যায়নে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এ উপলক্ষে পুলিশ সুপারের কার্যালয়, সাতক্ষীরা-এর পক্ষ থেকে বিশেষ স্বীকৃতি অর্জন করেছেন কালিগঞ্জ থানার কনস্টেবল( ৯৬১) মো: আসাদুজ্জামান,
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের স্বীকৃতিস্বরূপ তিনি এ সম্মাননায় ভূষিত হন। মাঠপর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষা,জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা যথাযথ ভাবে বাস্তবায়নে তাঁর কার্যকর ভূমিকা প্রশংসিত হয়েছে। সহকর্মীদের সঙ্গে সমন্বয় বজায় রেখে দায়িত্ব পালনে তাঁর আন্তরিকতা ও কর্মনিষ্ঠা জেলা পুলিশের নজরে আসে।এ বিষয়ে পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল,বিপিএম বলেন,“জেলা পুলিশের প্রত্যেক সদস্যকে পেশাদারিত্ব, জবাবদিহিতা ও মানবিক মূল্যবোধ ধারণ করে দায়িত্ব পালন করতে হবে।
কর্মদক্ষতা মূল্যায়নের মাধ্যমে মেধা ও সাফল্যকে স্বীকৃতি প্রদান করা হলে বাহিনীর মধ্যে ইতিবাচক প্রতিযোগিতা সৃষ্টি হয় এবং সেবার মান আরও উন্নত হয়। আমরা চাই জনগণের আস্থা অর্জনের মাধ্যমে একটি জনবান্ধব ও সেবামুখী পুলিশ বাহিনী গড়ে তুলতে।জেলা পুলিশের কর্মকর্তারা আশা প্রকাশ করেন,এ ধরনের সম্মাননা সদস্যদের দায়িত্ব পালনে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করে।
Leave a Reply