1. dailykakshiyali@wp-ads.net : Dailykakshiyali cPanel : Dailykakshiyali cPanel
  2. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  3. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
  4. support@wordpless.org : WordPress Support : WordPress Support
দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত    - দৈনিক কাকশিয়ালী
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনামঃ-
কালিগঞ্জে পুলিশের মাদকবিরোধী বিশেষ মহড়া কালীগঞ্জের কৃষ্ণনগরে জমি জায়গা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের দায়ের কোপে পিতা পুত্র আহত সাতক্ষীরা মেডিকেলে চিকিৎসাধীন দীর্ঘ খোঁজাখুঁজির অবসান কালিন্দী নদীতে নিখোঁজ পিয়ার আলীর মরদেহ মিলল ইছামতী নদীর খারহাট এলাকায় দেশসেরা স্প্রিন্টার দ্রুততম মানব কালিগঞ্জের জাকির হোসেনকে জামায়াত ইসলামীর সংবর্ধনা চম্পাফুল বাজার কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটি গঠন ফারজানার স্মৃতি রক্ষার্থে কাশিবাটি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের সাথে বন্ধু ফোরামের মতবিনিময় রতনপুরে এমপি হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা ও সড়ক পরিদর্শন; মতবিনিময় সভায় উন্নয়নের অঙ্গীকার জেলা শিক্ষা অফিসার কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিদর্শন করলেন সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কালিগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত   

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ২৩৭ বার পড়া হয়েছে

শেখ ফারুক হোসেন বিশেষ প্রতিনিধিঃ

সাতক্ষীরার দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। দেবহাটা উপজেলার নির্বাহী অফিসার মিলন সাহা’র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, পারুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোনায়েম হোসেন, দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ডাঃ অহিদুজ্জামান ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি খায়রুল আলম ও সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামী উজ্জ্বল, ছাত্র প্রতিনিধি ইমরান বাশার, দেবহাটা ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুস সাত্তার, টাউন শ্রীপুর বিজিবি কমান্ডার সুবেদার আব্দুল খালেক, দেবহাটা কোম্পানি কমান্ডার শাহাজান আলী। এসময় আরো উপস্থিত ছিলেন দেবহাটা বিবিএমপি ইনস্টিটিউট হাইস্কুলে প্রধান শিক্ষক মদন মোহন পাল, দেবহাটা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আশালতা ও উপজেলা দূনীতি প্রতিরোধ কমিটির সভাপতি এনামুল হক প্রমুখ। উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা ও দেবহাটা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান তাদের বক্তব্যে বলেন, দেবহাটা উপজেলায় মাদক, চোরাকারবারি চুরি,ছিনতাই, কোন কাজে দূনীতি ও বাল্য বিবাহ সহ সকল বিষয়ে প্রতিরোধ করার জন্য আইন শৃঙ্খলা কমিটির সকল সদস্যদের কাছে সহযোগিতা কামনা করেন। সভায় উপস্থিত সকল সদস্যরা তাদের বক্তব্যে দেবহাটা উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি ভালো থাকায় দেবহাটা উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency