1. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  2. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
ভ্যাকসিন সংকটে বিপাকে মনিরামপুরের কুকুর-বিড়াল কামড়ে আক্রান্তরা - দৈনিক কাকশিয়ালী
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ-
কালিগঞ্জে জমি বিরোধের জেরে গৃহবধূকে মারধর, শ্লীলতাহানি ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের সাফল্য ও গৌরবের ৫৭ বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনী উৎসব অনুষ্ঠিত কালিগঞ্জে ৯ সু-সন্তানকে পুরস্কার প্রদান, ঐতিহ্যবাহী লাঠিখেলায় মুখর বন্দকাটি কালিগঞ্জে জমি বিক্রির টাকা আত্মসাত” বসতভিটা দখলের চেষ্টা’থানায় লিখিত অভিযোগ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী পালন  ডা : আকছেদুর রহমান সড়ক দুর্ঘটনায় আহত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন  কালিগঞ্জে জমি দখলের অভিযোগ,প্রাণনাশের হুমকির দাবি ১০০ মিটার দৌড়ে খুলনা বিভাগীয় চ্যাম্পিয়ন কালীগঞ্জের জাকির কালিগঞ্জে তরুণী অপহরণের চেষ্টাকালে কথিত ‘অজ্ঞান পার্টির’ দুই সদস্য আটক, প্রাইভেটকার জব্দ

ভ্যাকসিন সংকটে বিপাকে মনিরামপুরের কুকুর-বিড়াল কামড়ে আক্রান্তরা

  • আপডেট সময় : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৮৭ বার পড়া হয়েছে

মনিরামপুর (যশোর) প্রতিনিধি:

যশোরের মনিরামপুরে কুকুর ও বিড়ালের কামড়ে আক্রান্ত রোগীর সংখ্যা গত এক সপ্তাহে ব্যাপক বৃদ্ধি পেয়েছে। এই সময়ে শতাধিক ব্যক্তি কামড়ে আক্রান্ত হয়েছে, যার মধ্যে অর্ধশতাধিককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে র‌্যাবিস (জলাতঙ্ক) ভ্যাকসিন প্রদান করা হয়েছে। কিন্তু গত সপ্তাহ থেকে স্বাস্থ্য কমপ্লেক্সে র‌্যাবিস ভ্যাকসিনের মজুদ শুন্যের কোঠায় নেমে আসায় রোগীরা বিপাকে পড়েছেন।

মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা গেছে, আক্রান্তরা ভ্যাকসিন নিতে আসছেন কিন্তু সরবরাহ না থাকায় অনেকে ফিরে যাচ্ছেন। অনেকেই বাইরে ফার্মেসি থেকে নিজ খরচে ভ্যাকসিন কিনে নিচ্ছেন।

সদর ইউনিয়নের দেবিদাসপুর গ্রামের কলেজছাত্রী হাবিবা খাতুন বলেন, বিড়ালে কামড়ে আক্রান্ত হওয়ার পর ভ্যাকসিন নিতে গেলে জরুরি বিভাগ থেকে ভ্যাকসিন না থাকায় ৫৫০ টাকা দিয়ে বাইরে থেকে কিনে ভ্যাকসিন পেয়েছেন। একই অভিযোগ করেছেন কন্দোর্পপুর গ্রামের গৃহবধু সুলতানা বেগম ও হাকোবা গ্রামের কিশোরী অরন্য কৃন্ডু।জরুরি বিভাগে দায়িত্বে থাকা মেডিকেল অফিসার ডা. শাহিনুর রহমান ও ওয়ার্ডবয় দেবাশীষ সরকার জানান, সকালে তিনজন রোগী ভ্যাকসিন নিতে আসলেও সরবরাহ না থাকায় তাদের বাইরে থেকে ভ্যাকসিন এনে দিতে হয়।

আলীপুর গ্রামের অধির রায়ের স্ত্রী অঞ্জলী রায় জানান, স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রথম ডোজ দেওয়া হয়েছে, কিন্তু দ্বিতীয় ডোজ পেতে সমস্যা হচ্ছে। মাছনা গ্রামের হাফিজুর রহমান ও ষোলখাদা গ্রামের আকবর আলী টাকার অভাবে বাজার থেকে ভ্যাকসিন কিনতে পারেননি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর কিপার সাইফুল ইসলাম জানিয়েছেন, গত বৃহস্পতিবার বিকেল থেকে ভ্যাকসিনের মজুদ শেষ হয়েছে। আবাসিক মেডিকেল অফিসার ডা. অনুপ কুমার বসু বলেন, ১৩ থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত ৫৫ জন রোগীকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. ফাইয়াজ আহমেদ ফয়সাল জানান, জরুরি ভিত্তিতে ভ্যাকসিন সরবরাহের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্না জানান, আপদকালীন সময়ে ভ্যাকসিন সরবরাহের জন্য তৎপরতা অব্যাহত রয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency