1. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  2. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
রাতারাতি আকাশছোঁয়া পারিশ্রমিক বাড়ালেন রাশমিকা - দৈনিক কাকশিয়ালী
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ-
কালিগঞ্জে জমি বিরোধের জেরে গৃহবধূকে মারধর, শ্লীলতাহানি ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের সাফল্য ও গৌরবের ৫৭ বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনী উৎসব অনুষ্ঠিত কালিগঞ্জে ৯ সু-সন্তানকে পুরস্কার প্রদান, ঐতিহ্যবাহী লাঠিখেলায় মুখর বন্দকাটি কালিগঞ্জে জমি বিক্রির টাকা আত্মসাত” বসতভিটা দখলের চেষ্টা’থানায় লিখিত অভিযোগ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী পালন  ডা : আকছেদুর রহমান সড়ক দুর্ঘটনায় আহত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন  কালিগঞ্জে জমি দখলের অভিযোগ,প্রাণনাশের হুমকির দাবি ১০০ মিটার দৌড়ে খুলনা বিভাগীয় চ্যাম্পিয়ন কালীগঞ্জের জাকির কালিগঞ্জে তরুণী অপহরণের চেষ্টাকালে কথিত ‘অজ্ঞান পার্টির’ দুই সদস্য আটক, প্রাইভেটকার জব্দ

রাতারাতি আকাশছোঁয়া পারিশ্রমিক বাড়ালেন রাশমিকা

  • আপডেট সময় : শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৭৮ বার পড়া হয়েছে

রণবীর কাপুর অভিনীত ছবি ‘অ্যানিমেল’ মুক্তি পেয়েছে গত ১ ডিসেম্বর। সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত এ ছবি মুক্তির চার দিনের মধ্যেই বক্স অফিসে প্রায় ২৪০ কোটি টাকার ব্যবসা করেছে। ছবিটি হিট হওয়ার পরই রাতারাতি যেন প্রযোজক ও পরিচালকদের কাছে অধরা হয়ে গেলেন ছবিটির নায়িকা রাশমিকা মান্দানা।

 

দক্ষিণী এই অভিনেত্রী এর আগেও পুষ্পা ছবি দিয়েও প্রযোজকদের একপ্রকার ওয়ার্নিং দিয়েছিলেন যে এবার থেকে তার পারিশ্রমিক আর কম দিলে চলবে না। বাড়াতে হবে ছবিতে তার পারিশ্রমিক।

 

গত কয়েক বছরে বলিউডে নিজেকে প্রতিষ্ঠা করার তাগিদে বেশ পরিশ্রম করছেন রাশমিকা। অমিতাভ বচ্চনের সঙ্গে ‘গুডবাই’ ছবিতে কাজ করে বলিউডে আত্মপ্রকাশ করলেও ব্যর্থ হোন বক্স অফিসে ঝড় তুলতে। তবে ‘অ্যানিম্যাল’র সাফল্য যেন সব ব্যর্থতাকে ছাপিয়ে গেল। এ বার বলিউডে পায়ের তলার জমি শক্ত হতেই রাতারাতি পারিশ্রমিক বাড়িয়ে ফেললেন অভিনেত্রী।

 

আগে তিনি ২ কোটি টাকা নিতেন প্রতি ছবিতে। তবে ‘অ্যানিমেল’ হিট হতেই প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে তার পারিশ্রমিক। সাড়ে ৪ কোটি টাকা চাইছেন রাশমিকা। এমন অভিযোগ বেশ কিছু প্রযোজকদের। যদিও এই খবর একেবারে নাকচ করে দিয়েছেন অভিনেত্রী।

তিনি বলেন, ‘আমি ভাবছি এই কথাগুলো রটায় কারা। তবে এখন এত কিছু শোনার পর মনে হচ্ছে আমার বোধহয় ভেবে দেখা উচিত। আমার খালি মনে হয়, আমি যা করছি সেটা যাতে আমার পারিশ্রমিকের সঙ্গে যথার্থ হয়।’ যদিও রাশমিকা সত্যিই পারিশ্রমিক একটু বাড়িয়েছেন কি না, তা গোপন রাখতে চাইলেন নিজেই।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency