1. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  2. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত - দৈনিক কাকশিয়ালী
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ-
কালিগঞ্জে জমি বিরোধের জেরে গৃহবধূকে মারধর, শ্লীলতাহানি ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের সাফল্য ও গৌরবের ৫৭ বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনী উৎসব অনুষ্ঠিত কালিগঞ্জে ৯ সু-সন্তানকে পুরস্কার প্রদান, ঐতিহ্যবাহী লাঠিখেলায় মুখর বন্দকাটি কালিগঞ্জে জমি বিক্রির টাকা আত্মসাত” বসতভিটা দখলের চেষ্টা’থানায় লিখিত অভিযোগ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী পালন  ডা : আকছেদুর রহমান সড়ক দুর্ঘটনায় আহত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন  কালিগঞ্জে জমি দখলের অভিযোগ,প্রাণনাশের হুমকির দাবি ১০০ মিটার দৌড়ে খুলনা বিভাগীয় চ্যাম্পিয়ন কালীগঞ্জের জাকির কালিগঞ্জে তরুণী অপহরণের চেষ্টাকালে কথিত ‘অজ্ঞান পার্টির’ দুই সদস্য আটক, প্রাইভেটকার জব্দ

সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ৩০২ বার পড়া হয়েছে

শেখ ফারুক হোসেন বিশেষ প্রতিনিধিঃ

সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ নভেম্বর ) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোস্তাক আহমেদ এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

জেলার আইন-শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, সাতক্ষীরা সেনা ক্যাম্পের প্রতিনিধি অধিনায়ক মেজর সজীব, সাতক্ষীরা সিভিল সার্জন ডা. মোঃ আব্দুস সালাম, স্থানীয় সরকার বিভাগ সাতক্ষীরার উপপরিচালক মাশরুবা ফেরদৌস, ৩৩ বিজিবির এডি মাসুদ, সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাশেম, সাতক্ষীরা পৌরসভার সিও মো. আসাদুজ্জামান, সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক রহমাতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সায়েদুর রহমান মৃধা, জেলা কৃষি সম্পন্ন অধিদপ্তর খামার বাড়ির উপরিচালক মোঃ সাইফুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরা উপপরিচালক নাজমুন নাহার, জেলা শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত মুহা: আবুল খায়ের, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা স ম শহিদুল ইসলাম, নারী নেত্রী ফরিদা আক্তার বিউটি, সদর বিজিবি নায়ক সুবেদার মোহাম্মদ ফিরোজ, প্রমুখ।

সাতক্ষীরা জেলা আইন শৃঙ্খলা বিষয়ক বিষয়ক কমিটির সভায় যানজট নিরসন, সড়কের উন্নয়ন, সাতক্ষীরা প্রেসক্লাবের দুই গ্রুপের দন্দ নিরসনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয়। মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল। এ সময় জেলা আইন-শৃঙ্খলা বিষয় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency