1. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  2. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
স্বনামধন্য নাট্যকার পার্থসারথী দাস আর নেই" কালিগঞ্জে সংস্কৃতি অঙ্গনে নেমে এলো শোকের ছায়া - দৈনিক কাকশিয়ালী
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনামঃ-
কালিগঞ্জে জমি বিরোধের জেরে গৃহবধূকে মারধর, শ্লীলতাহানি ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের সাফল্য ও গৌরবের ৫৭ বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনী উৎসব অনুষ্ঠিত কালিগঞ্জে ৯ সু-সন্তানকে পুরস্কার প্রদান, ঐতিহ্যবাহী লাঠিখেলায় মুখর বন্দকাটি কালিগঞ্জে জমি বিক্রির টাকা আত্মসাত” বসতভিটা দখলের চেষ্টা’থানায় লিখিত অভিযোগ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী পালন  ডা : আকছেদুর রহমান সড়ক দুর্ঘটনায় আহত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন  কালিগঞ্জে জমি দখলের অভিযোগ,প্রাণনাশের হুমকির দাবি ১০০ মিটার দৌড়ে খুলনা বিভাগীয় চ্যাম্পিয়ন কালীগঞ্জের জাকির কালিগঞ্জে তরুণী অপহরণের চেষ্টাকালে কথিত ‘অজ্ঞান পার্টির’ দুই সদস্য আটক, প্রাইভেটকার জব্দ

স্বনামধন্য নাট্যকার পার্থসারথী দাস আর নেই” কালিগঞ্জে সংস্কৃতি অঙ্গনে নেমে এলো শোকের ছায়া

  • আপডেট সময় : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ২০৮ বার পড়া হয়েছে

শিমুল হোসেন,কালিগঞ্জ (সাতক্ষীরা) ব্যুরো

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ২নং বিষ্ণুপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের কৃতী সন্তান, বাংলাদেশের স্বনামধন্য নাট্যকার পার্থসারথী দাস (৭৫) আর নেই। তিনি মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫) বিকাল আনুমানিক ৫টা ১০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পার্থসারথী দাস ছিলেন বিষ্ণুপুর গ্রামের মৃত বাবু অজিত দাসের সুযোগ্য সন্তান। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। নাট্যচর্চা ও সাংস্কৃতিক অঙ্গনে তাঁর অবদান ছিল অনস্বীকার্য। দীর্ঘদিন ধরে তিনি নাট্যকার হিসেবে দেশের মঞ্চনাটক ও সংস্কৃতিচর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

তাঁর রচিত নাটক ও সাহিত্যকর্ম নাট্যাঙ্গনের নতুন প্রজন্মের শিল্পীদের জন্য ছিল প্রেরণার উৎস। তাঁর মৃত্যুতে কালিগঞ্জ সহ দেশের সাংস্কৃতিক অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে বলে মনে করছেন সংস্কৃতিমনা ব্যক্তিবর্গ।

তাঁর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানানো হয়।বুধবার (৩১ ডিসেম্বর) বেলা ১১টায় বিষ্ণুপুরের বাঁশতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency