1. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  2. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
চম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন সাবেক কৃষি ব্যাংক কর্মকর্তা গোলাম মোস্তফা - দৈনিক কাকশিয়ালী
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ-
কালিগঞ্জে জমি বিরোধের জেরে গৃহবধূকে মারধর, শ্লীলতাহানি ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের সাফল্য ও গৌরবের ৫৭ বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনী উৎসব অনুষ্ঠিত কালিগঞ্জে ৯ সু-সন্তানকে পুরস্কার প্রদান, ঐতিহ্যবাহী লাঠিখেলায় মুখর বন্দকাটি কালিগঞ্জে জমি বিক্রির টাকা আত্মসাত” বসতভিটা দখলের চেষ্টা’থানায় লিখিত অভিযোগ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী পালন  ডা : আকছেদুর রহমান সড়ক দুর্ঘটনায় আহত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন  কালিগঞ্জে জমি দখলের অভিযোগ,প্রাণনাশের হুমকির দাবি ১০০ মিটার দৌড়ে খুলনা বিভাগীয় চ্যাম্পিয়ন কালীগঞ্জের জাকির কালিগঞ্জে তরুণী অপহরণের চেষ্টাকালে কথিত ‘অজ্ঞান পার্টির’ দুই সদস্য আটক, প্রাইভেটকার জব্দ

চম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন সাবেক কৃষি ব্যাংক কর্মকর্তা গোলাম মোস্তফা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ৩১০ বার পড়া হয়েছে

সুকুমার দাশ বাচ্চু,কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক মুখ্য কর্মকর্তা গোলাম মোস্তফা ।

তিনি ১৯৬৩ সালের ১লা নভেম্বর আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের উত্তর গোদারা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৯ সালে চম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যালয় থেকে প্রথম বিভাগ এসএসসি পাস করেন, ১৯৮১ সালে সাতক্ষীরা সরকারি কলেজ থেকে এইচএসসি ও একই কলেজ থেকে ১৯৮৪ সালে বিএসসি পাস করেন।

গোলাম মোস্তফা লেখাপড়া শেষ করে ১৯৮৪ সালের ১৫ মে বাংলাদেশ কৃষি ব্যাংকে চাকরিতে যোগদান করেন এবং দীর্ঘ দিন সুনামের সাথে চাকরি সম্পন্ন করে ব্যাংকের মুখ্য কর্মকর্তা হিসেবে ২০২২ সালে ৩০ অক্টোবর সখিপুর শাখার ব্যাবস্থাপক হিসাবে অবসর গ্রহণ করেন। অত্যন্ত সদালাপি মিষ্টিভাষী ও অমায়িক ব্যবহারের অধিকারী গোলাম মোস্তফা চম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং অ্যাডহক কমিটির সভাপতি মনোনীত হওয়ায় বিদ্যালয়ের সকল শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেছেন, তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

অ্যাডহক কমিটির অন্যরা হলেন কমিটির কমিটির সদস্য সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাকিম, কমিটির অভিভাবক প্রতিনিধি মোফাজ্জেল করিম-শিক্ষক প্রতিনিধি রোকসানা পারভীন। গোলাম মোস্তফা বর্তমানে বাংলাদেশ কৃষি ব্যাংক সাতক্ষীরা অঞ্চলের অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দ্বায়িত্বরত আছেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency