1. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  2. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
কালীগঞ্জে লাইসেন্স বিহীন দুই খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান : ৫০ হাজার টাকা জরিমানা  - দৈনিক কাকশিয়ালী
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনামঃ-
কালী পূজার বাঁশ ফেরতকে কেন্দ্র করে হামলা; কালিগঞ্জে যুবক আহত, থানায় অভিযোগ উৎসবমুখর পরিবেশে সুশৃঙ্খলভাবে কালিগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন সম্পন্ন- ১৪৭৩ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ১৩ জন কালিগঞ্জে বসতবাড়ি দখলচেষ্টার অভিযোগ, মারধর ও প্রাণনাশের হুমকি কালিগঞ্জের রতনপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ: প্রতিবন্ধীসহ ৩ জন আহত কালীগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা পর্যায়ে সমন্বয় সভা অনুষ্ঠিত কালীগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন ৪৭ তম বিজ্ঞান মেলা ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ  ব্যক্তিগত আক্রোশের কবলে খাজাবাড়িয়ার একটি পাড়া: নামাজে যাওয়ার পথটুকুও এখন প্রভাবশালীর ব্যক্তি মালিকানায়  কালিগঞ্জে মাদকাটি মসজিদের সম্পত্তিতে ঘর নির্মাণচেষ্টা; আদালতের নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগে মামলা কালিগঞ্জে পহেলা বৈশাখ উদযাপন: পান্তাভাত ও বর্ণাঢ্য র‍্যালিতে উৎসবের আমেজ কালিগঞ্জে ইমাম পরিবারের একমাত্র রাস্তা বন্ধ, মানবিক সংকটে অবরুদ্ধ জীবন

কালীগঞ্জে লাইসেন্স বিহীন দুই খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান : ৫০ হাজার টাকা জরিমানা 

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭২ বার পড়া হয়েছে

কালিগঞ্জ,সাতক্ষীরা প্রতিনিধি:

কালিগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে আটক করে জরিমানা করেছে প্রশাসন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে দেখা যায়, জনতা বেকারি এন্ড কনফেকশনারি এবং বাজার গ্রাম জরি মুড়ি মিল—দুটি প্রতিষ্ঠানই বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাত করছিল। জনতা বেকারিতে বিস্কুট, কেকসহ নানা ধরনের খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রি চলছিল, আর জরি মুড়ি মিল জরি মুড়ি নামে অনুমোদনবিহীনভাবে মুড়ি প্রস্তুত ও বিক্রি করছিল।

অভিযানের জন্য উভয় প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকার জরিমানা ধার্য করা হয়। পাশাপাশি, নির্বাহী ম্যাজিস্ট্রেট সতর্ক করে বলেন, ভোক্তার স্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত করতে হলে অবশ্যই আইনের আলোকে খাদ্য উৎপাদন ও বিপণন কার্যক্রম চালাতে হবে।

প্রশাসনের এই অভিযান এলাকার ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করেছে, তারা এখন সংশ্লিষ্ট নিয়মানুযায়ী কাজ করার গুরুত্ব বুঝতে পারছেন। এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency