1. dailykakshiyali@wp-ads.net : Dailykakshiyali cPanel : Dailykakshiyali cPanel
  2. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  3. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
  4. support@wordpless.org : WordPress Support : WordPress Support
কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজে বর্ণিল পিঠা উৎসব - দৈনিক কাকশিয়ালী
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ-
ফারজানার স্মৃতি রক্ষার্থে কাশিবাটি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের সাথে বন্ধু ফোরামের মতবিনিময় রতনপুরে এমপি হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা ও সড়ক পরিদর্শন; মতবিনিময় সভায় উন্নয়নের অঙ্গীকার জেলা শিক্ষা অফিসার কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিদর্শন করলেন সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কালিগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালিগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তথ্য অধিকার আইন দুর্নীতি প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখতে পারে কোয়াটার ফাইনাল স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুরে টিসিবির ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, উপকৃত ৭১৪ পরিবার জাতীয় পর্যায়ে দ্রুততম মানব কালীগঞ্জের জাকির হোসেন কালীগঞ্জে শান্তি ও সম্প্রীতি রক্ষায় পি এফ জি গ্রুপের এৈমাসিক সভা অনুষ্ঠিত

কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজে বর্ণিল পিঠা উৎসব

  • আপডেট সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ২১৮ বার পড়া হয়েছে

শেখ ফারুক হোসেন বিশেষ প্রতিনিধি:

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা সতরে অবস্থিত রোকেয়া মনসুর মহিলা কলেজে জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হলো গ্রামবাংলার ঐতিহ্যবাহী পিঠা উৎসব।

বুধবার (১০ ডিসেম্বর) রোকেয়া মনসুর মহিলা কলেজের মনোরম ক্যাম্পাসে দিনব্যাপী এ বর্ণিল পিঠা উৎসবের আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে পিঠা উৎসবের উদ্বোধন করেন রোকেয়া মনসুর মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শ্রীবাস চন্দ্র রায়।

তিনি বলেন, রোকেয়া মনসুর মহিলা কলেজের শিক্ষক ও ছাত্রীরা সম্মিলিতভাবে এবছর প্রথমবারের মতো পিঠা উৎসবের আয়োজন করেছে। গ্রাম বাংলার ঐতিহ্যকে ধারণ করে মূলত এই আয়োজন। পিঠা উৎসবে বেশ সাড়া মিলেছে। কলেজের আবাসিক ও অনাবাসিক ছাত্রীরা পিঠা তৈরী করে স্টল দিয়েছে। আগামীতে আরও বড় পরিসরে পিঠা উৎসবের আয়োজনের ইচ্ছা আছে বলে জানান তিনি।

 

বিশেষ অতিথি ছিলেন রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, কলেজের পরিচালনা পর্ষদের সদস্য শেখ নাজমুল হোসেন, শেখ সাইফুল বারী, পরিচালনা পর্ষদের শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক আব্দুর রউফ ও সুমা বিশ্বাস প্রমুখ।

কলেজের শরীরচর্চা শিক্ষক সৈয়দ মাহমুদুর রহমান ও ল্যাব সহকারী বিপুল ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠানে কলেজের সহকারী অধ্যাপক শ.ম মমতাজুর রহমান, জয়শ্রী ঘোষ, রেজাউল হক, তারক চন্দ্র সরকার, আব্দুল ওহাব, নাসিম সুলতানা, মিজানুর রহমান, সুকুমার ঘোষ, নাজিমুদ্দিন আহমেদ, তৌহিদুর রহমান, মো. বদরুজ্জামান, মোশাররফ হোসাইন চৌধুরী, জাহাঙ্গীর আলম, বিকাশ চন্দ্র মিস্ত্রী, মাসুদুর রহমান, বিলকিস আক্তার, দেবব্রত কুমার মিস্ত্রী, মর্জিনা মোমতাহানা, ডিএম নাসির উদ্দীন, আওছাফুর রহমান, আরেফা ফারজানা, প্রভাষক রতন কুমার ঘোষ, সাইয়েদাতুন্নেছা মুক্তা, আমিনুর রহমান, শম্পা রানী মৃধা, শাহিনুর রহমান, হাফিজুর রহমান, তপন কুমার ঘোষ, নন্দ লাল মন্ডল, নবতরণ গাইন, সহকারী গ্রন্থাগারিক সাইফুজ্জামান, প্রদর্শক মাজেদা খাতুন, সনজিত সরকার, রিপোর্টার্স ক্লাবের অর্থ সম্পাদক মো. শের আলী, সদস্য সিনিয়র সদস্য আবু বক্কর সিদ্দীক, তাজুল হাসান সাদ, সাংবাদিক সুকুমার দাশ বাচ্চু, তারিকুশ সারাফাত, কুশলিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ আব্দুর রহমান, কলেজের সকল শিক্ষক-কর্মচারীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন।

দিনব্যাপী পিঠা উৎসবে কলেজের সকল শিক্ষক-কর্মচারী এবং বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন। পিঠা উৎসবে তিনটি সুসজ্জিত স্টলে কলেজ শিক্ষার্থীদের তৈরীকৃত ভিন্ন ভিন্ন নামের ৪৩ প্রকার সুস্বাদু পিঠা ছিল।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency