1. dailykakshiyali@wp-ads.net : Dailykakshiyali cPanel : Dailykakshiyali cPanel
  2. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  3. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
  4. support@wordpless.org : WordPress Support : WordPress Support
সাতক্ষীরার সাবেক এমপি হাবিবের সহধর্মিণী সুপ্রিম কোর্টের এড বকুলকে সংরক্ষিত নারী আসনে মনোনয়নের দাবি - দৈনিক কাকশিয়ালী
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ-
কালিগঞ্জের রতনপুরে চেয়ারম্যান পদপ্রার্থী শেখ আলমগীর হোসেনের নিজস্ব অর্থায়নে খালের ওপর বাঁশের সাঁকো নির্মাণ কালীগঞ্জে দুর্নীতি বিরোধী রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত – নলতা মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন দক্ষিণ শ্রীপুর কুশলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ৬ মাসের এডহক কমিটির অনুমোদন ‘আমার মেয়েটা বাবাকে আর কোনোদিন ডাকতে পারবে না’—স্বামী হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়লেন স্ত্রী জাতীয় সাংবাদিক সংস্থা’র পক্ষ থেকে অ্যাথলেটিক্স জাকিরকে সংবর্ধনা প্রদান দ্রুততম মানব জাকির হোসেনের বাড়িতে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত হয়ে সংবর্ধনা দিলেন কালিগঞ্জে পুলিশের মাদকবিরোধী বিশেষ মহড়া কালীগঞ্জের কৃষ্ণনগরে জমি জায়গা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের দায়ের কোপে পিতা পুত্র আহত সাতক্ষীরা মেডিকেলে চিকিৎসাধীন দীর্ঘ খোঁজাখুঁজির অবসান কালিন্দী নদীতে নিখোঁজ পিয়ার আলীর মরদেহ মিলল ইছামতী নদীর খারহাট এলাকায় দেশসেরা স্প্রিন্টার দ্রুততম মানব কালিগঞ্জের জাকির হোসেনকে জামায়াত ইসলামীর সংবর্ধনা

সাতক্ষীরার সাবেক এমপি হাবিবের সহধর্মিণী সুপ্রিম কোর্টের এড বকুলকে সংরক্ষিত নারী আসনে মনোনয়নের দাবি

  • আপডেট সময় : রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১২৮ বার পড়া হয়েছে

সুকুমার দাশ বাচ্চু,কালিগঞ্জ (সাতক্ষীরা):

বাংলাদেশের একেবারে শেষ জেলা, দক্ষিণ অঞ্চলের অবহেলিত সাতক্ষীরার উন্নয়নে সময়ের দাবি নারী এমপি মনোনয়নের । বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী শাহানাজ পারভিন বকুলকে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেওয়ার দাবি করেছেন সাতক্ষীরা বাসী। তিনি সাতক্ষীরা-১(তালা-কলারোয়া) আসনের সাবেক বারবার নির্বাচিত এমপি ও বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিবের সহধর্মিণী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের মেধাবী শিক্ষার্থী এড বকুল ১৯৯৬ সাল থেকে বাংলাদেশ সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করে আসছেন। বিগত ফ্যাসিবাদের আমলে তালা কলারোয়া ও সাতক্ষীরা অঞ্চলের মিথ্যা মামলায় আসামিদের বিনা পরিশ্রমে আইনি সেবা প্রদান করেছেন। সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবকে যখন শেখ হাসিনার গাড়ি বহরের হামলার মিথ্যা মামলা দিয়ে ৭০ বছর কারাদণ্ড দিয়েছিল তখন নারী হয়েও তিনি স্বামীর শুন্যতা পূরণে রাতদিন পরিশ্রম করেছেন। ছুটে গিয়েছিলেন তালা কলারোয়ায় গ্রামে গ্রামে।নেতাকর্মীদের পাশাপাশি সকল শ্রেণী পেশার মানুষের পাশে দাঁড়িয়েছেন। সাতক্ষীরার একাধিক ব্যক্তি জানান, সাবেক এমপি হাবিবুল ইসলাম তৎকালীন সময়ে তালা -কলারোয়া রাস্তাঘাট, স্কুল কলেজ, ব্রিজ কালভার্ট সহ উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক উন্নয়ন করেছেন। তার উন্নয়নের প্রভাব সাতক্ষীরায় পড়েছিল। সদ্য নির্বাচনে তিনি পরাজয় বরণ করেছেন। বিএনপির চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান বিপুল সংখ্যাগরিষ্ঠ অর্জনের মাধ্যমে সরকার গঠনের সক্ষম অর্জন করেছেন। এ সময় দেশের ব্যাপক উন্নয়ন হবে। অবহেলিত সাতক্ষীরার উন্নয়ন এবং নারীদের স্বাবলম্বী করতে এখান থেকে সুপ্রিম কোর্টের আইনজীবী শাহানাজ পারভিন বকুলকে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেওয়ার জন্য বিএনপির চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের সুদৃষ্টি কামনা করেছেন সাতক্ষীরা জেলাবাসী।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency