1. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  2. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
ব্যক্তিগত আক্রোশের কবলে খাজাবাড়িয়ার একটি পাড়া: নামাজে যাওয়ার পথটুকুও এখন প্রভাবশালীর ব্যক্তি মালিকানায়  - দৈনিক কাকশিয়ালী
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ-
কালীগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা পর্যায়ে সমন্বয় সভা অনুষ্ঠিত কালীগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন ৪৭ তম বিজ্ঞান মেলা ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ  ব্যক্তিগত আক্রোশের কবলে খাজাবাড়িয়ার একটি পাড়া: নামাজে যাওয়ার পথটুকুও এখন প্রভাবশালীর ব্যক্তি মালিকানায়  কালিগঞ্জে মাদকাটি মসজিদের সম্পত্তিতে ঘর নির্মাণচেষ্টা; আদালতের নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগে মামলা কালিগঞ্জে পহেলা বৈশাখ উদযাপন: পান্তাভাত ও বর্ণাঢ্য র‍্যালিতে উৎসবের আমেজ কালিগঞ্জে ইমাম পরিবারের একমাত্র রাস্তা বন্ধ, মানবিক সংকটে অবরুদ্ধ জীবন কালিগঞ্জে মৌতলায় যৌথ বাহিনীর অভিযান: ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ৬ ব্যারেল ডিজেল জব্দ, ১০ হাজার টাকা জরিমানা কালিগঞ্জ উপজেলার আব্দুল খালি রাস্তার কাজ উদ্বোধন করলেন এমপি মুহা: রবিউল বাসার  কালিগঞ্জে তালগাছ কাটার সময় গাছ পড়ে মর্মান্তিক দুর্ঘটনা: এক পথচারীর মৃত্যু   কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এসএস সি পরীক্ষার্থীদের সংবর্ধনা ও ষষ্ঠ শ্রেণি শিক্ষার্থীদের নবীন বরণ 

ব্যক্তিগত আক্রোশের কবলে খাজাবাড়িয়ার একটি পাড়া: নামাজে যাওয়ার পথটুকুও এখন প্রভাবশালীর ব্যক্তি মালিকানায় 

  • আপডেট সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের খাজাবাড়িয়া গ্রামে দীর্ঘদিনের ব্যবহৃত একটি জনগুরুত্বপূর্ণ রাস্তা ক্ষমতার দাপটে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। প্রভাবশালী একটি মহলের এমন অমানবিক কর্মকাণ্ডে গ্রামের একটি পাড়া এখন মূল রাস্তা থেকে বিচ্ছিন্ন ও অবরুদ্ধ  অবস্থায় দিন কাটাচ্ছেন। চলাচলের পথ হারিয়ে চরম দুর্ভোগে পড়েছেন নারী, শিশু ও বৃদ্ধরা।

ভুক্তভোগীদের আর্তনাদ:

সরেজমিনে খাজাবাড়িয়া গ্রামে গিয়ে দেখা যায়, খাজাবাড়িয়া মৌজার জে.এল নং ৮৮, বি.আর.এস ২৫ খতিয়ানের ১৯৯ নম্বর দাগভুক্ত রাস্তাটি—যা যুগ যুগ ধরে স্থানীয়দের প্রধান যাতায়াতের পথ হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল—তা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দা আব্দুল মালেক মোড়ল ও মোকছেদ আলী ক্ষোভ প্রকাশ করে বলেন, “এই রাস্তাটি কেবল আমাদের চলাচলের পথ নয়, এটি আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। এখন স্কুলগামী শিক্ষার্থী থেকে শুরু করে অসুস্থ রোগীদের হাসপাতালে নেওয়ার কোনো পথ অবশিষ্ট নেই।”

বাড়ি থেকে মসজিদ বেশ দূরে। এই বর্ষার মৌসুমে সাইকেল তো নেয়া যায় না, পায়ে হেঁটে যাওয়াও দুষ্কর। আমাদেরই গ্রামের ছেলে মনিরুল এখন আর্মি অফিসার। দেশ সেবায় ব্যস্ত। ভেবেছিলাম এই জমিটা তার হলে অন্ততপক্ষে গ্রামের মানুষের উপকারে  এগিয়ে আসবে। কিন্তু সে আমাদের এভাবে যাতায়াতের পথটুকু কেড়ে নেবে ভাবতে পারিনি” বলছিলেন গ্রামবাসী কয়েকজন বয়স্ক মানুষ।

অভিযোগের তির কার দিকে:

এলাকাবাসীর অভিযোগ, সেনাবাহিনীতে কর্মরত মনিরুল ইসলাম ও তার পরিবারের সদস্যরা ক্ষমতার প্রভাব খাটিয়ে এই রাস্তাটি দখল করেছেন। অভিযুক্ত মৃত আবুল কাশেমের ছেলে আব্দুল বারী এবং আব্দুল বারির ছেলে মনিরুল ইসলাম ও ইয়াসিন রহমানের বিরুদ্ধে রাস্তা বন্ধের সুনির্দিষ্ট অভিযোগ তুলেছেন স্থানীয়রা।

গ্রাম প্রশাসনের দ্বারস্থ হয়েও মেলেনি সমাধান:

ভুক্তভোগীরা জানান, গত ২৫ মার্চ ২০২৬ তারিখে মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিমের কাছে সাতজন গ্রামবাসী স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তবে অভিযোগের প্রায় এক মাস পেরিয়ে গেলেও এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এতে সাধারণ মানুষের মধ্যে চরম হতাশা ও ক্ষোভ বিরাজ করছে।

মানবিক সংকট:

রাস্তাটি বন্ধ হওয়ায় শিক্ষার্থীরা নিয়মিত স্কুলে যেতে পারছে না এবং কৃষিপণ্য পরিবহনেও দেখা দিয়েছে চরম বাধা। বিকল্প পথ না থাকায় অনেক বয়স্ক মানুষকে এখন ঘরবন্দি জীবন কাটাতে হচ্ছে।

এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন গ্রামবাসী। তারা অবিলম্বে অবৈধ এই প্রতিবন্ধকতা অপসারণ করে জনপথটি জনসাধারণের জন্য উন্মুক্ত করার জোর দাবি জানিয়েছেন। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং সাধারণ মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দিতে প্রশাসন কী ভূমিকা নেয়, এখন সেটিই দেখার বিষয়।

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency