1. dailykakshiyali@wp-ads.net : Dailykakshiyali cPanel : Dailykakshiyali cPanel
  2. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  3. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
  4. support@wordpless.org : WordPress Support : WordPress Support
কালিগঞ্জে মাদকবিরোধী সমাবেশ ও চলাচলের পথ উন্মুক্ত রাখার দাবিতে মানববন্ধন  - দৈনিক কাকশিয়ালী
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ-
ফারজানার স্মৃতি রক্ষার্থে কাশিবাটি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের সাথে বন্ধু ফোরামের মতবিনিময় রতনপুরে এমপি হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা ও সড়ক পরিদর্শন; মতবিনিময় সভায় উন্নয়নের অঙ্গীকার জেলা শিক্ষা অফিসার কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিদর্শন করলেন সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কালিগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালিগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তথ্য অধিকার আইন দুর্নীতি প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখতে পারে কোয়াটার ফাইনাল স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুরে টিসিবির ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, উপকৃত ৭১৪ পরিবার জাতীয় পর্যায়ে দ্রুততম মানব কালীগঞ্জের জাকির হোসেন কালীগঞ্জে শান্তি ও সম্প্রীতি রক্ষায় পি এফ জি গ্রুপের এৈমাসিক সভা অনুষ্ঠিত

কালিগঞ্জে মাদকবিরোধী সমাবেশ ও চলাচলের পথ উন্মুক্ত রাখার দাবিতে মানববন্ধন 

  • আপডেট সময় : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে মাদকবিরোধী মানববন্ধন ও চলাচলের পথ উন্মুক্ত রাখার দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৭ জুন) সকাল ১১টায় উপজেলার নলতা ইউনিয়নের মাঘুরালী (চান্দের পুকুর) গ্রামের সর্বস্তরের জনসাধারণ ও এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের বিস্তার যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এবং সামাজিক অবক্ষয় বৃদ্ধি করছে। অভিযুক্তরা নলতা ইউনিয়নের বাসিন্দা আবুল হোসেন সরদারের ছেলে সাইদুল, জেহের আলীর ছেলে জাকির হোসেন ওরফে আলী এবং আরাফাত হোসেনের বিরুদ্ধে মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ তুলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

 

বক্তারা বলেন, মাদকের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করে প্রকৃত সত্য উদঘাটন করতে হবে। মাদকমুক্ত সমাজ গড়তে প্রশাসনের কার্যকর পদক্ষেপ এখন সময়ের দাবি।

মানববন্ধনে বক্তব্য রাখেন একই এলাকার দীন আলীর ছেলে আব্দুর রাজ্জাক, কবির হোসেন, খাদিজা খাতুন, রহিমা খাতুন ও আলেয়া খাতুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। এ সময় ২০০ জনেরও বেশি নারী-পুরুষ অংশগ্রহণ মানববন্ধনে অংশগ্রহণ করেন।

 

মানববন্ধনে অংশগ্রহণকারীরা দাবি করেন, গত পাঁচ বছর ধরে তারা নানা সমস্যায় জর্জরিত। তাদের অভিযোগ, গত বৃহস্পতিবার (০৪ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুর্বৃত্তরা কয়েকটি ঘরবাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করে এবং এলাকাবাসীর চলাচলের পথ বন্ধ করে দেয়। সেক্ষেত্রে এলাকাবাসী চরম ভোগান্তির শিকার হন।

 

ভুক্তভোগীরা জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও প্রতিকার না পাওয়ায় তারা বাধ্য হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন। কর্মসূচি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন ।

 

মানববন্ধনে বক্তারা প্রশাসনের কাছে দীর্ঘদিনের চলাচলের পথ উন্মুক্ত সহ অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত, মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ এবং এলাকাবাসীর চলাচলের পথ দ্রুত উন্মুক্ত করার দাবি জানান।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency