1. dailykakshiyali@wp-ads.net : Dailykakshiyali cPanel : Dailykakshiyali cPanel
  2. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  3. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
  4. support@wordpless.org : WordPress Support : WordPress Support
কালিগঞ্জে হিজলা চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাতের আঁধারে দুর্ধর্ষ চুরি - দৈনিক কাকশিয়ালী
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ-
ফারজানার স্মৃতি রক্ষার্থে কাশিবাটি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের সাথে বন্ধু ফোরামের মতবিনিময় রতনপুরে এমপি হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা ও সড়ক পরিদর্শন; মতবিনিময় সভায় উন্নয়নের অঙ্গীকার জেলা শিক্ষা অফিসার কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিদর্শন করলেন সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কালিগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালিগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তথ্য অধিকার আইন দুর্নীতি প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখতে পারে কোয়াটার ফাইনাল স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুরে টিসিবির ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, উপকৃত ৭১৪ পরিবার জাতীয় পর্যায়ে দ্রুততম মানব কালীগঞ্জের জাকির হোসেন কালীগঞ্জে শান্তি ও সম্প্রীতি রক্ষায় পি এফ জি গ্রুপের এৈমাসিক সভা অনুষ্ঠিত

কালিগঞ্জে হিজলা চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাতের আঁধারে দুর্ধর্ষ চুরি

  • আপডেট সময় : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

সুকুমার দাশ বাচ্চু,  কালিগঞ্জ, (সাতক্ষীরা) ;

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলাধীন ভাড়াশিমলা ইউনিয়নের ১২৭নং হিজলা চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাতের আঁধারে চুরির ঘটনা ঘটেছে।

রবিবার (৭ জুন) আনুমানিক রাত ১২ ঘটিকা হতে ভোর ৪ ঘটিকার মধ্যে চুরির ঘটনাটি ঘটেছে। চোরেরা বিদ্যালয়ের ২টি ল্যাপটপ, ১টি প্রজেক্টর, ১টা প্রিন্টার ও ২টা এলইডি টিভি নিয়ে গেছে বলে জানান স্কুল কর্তৃপক্ষ।

বিদ্যালয়ের শিক্ষিকা মিতা মণ্ডল বলেন, আমরা সকালে বিদ্যালয়ে এসে দেখি প্রধান গেটের তালা ভাঙ্গা, সবকটা সিসি ক্যামেরা ভেঙে ফেলা হয়েছে। এবং ক্লাস রুম, অফিস রুম থেকে ল্যাপটপ, কম্পিউটার, প্রিন্টার গুলো নিয়ে চলে গেছে চোরেরা।

শিক্ষিকা তনুশ্রী ঘোষ সাংবাদিকদের জানান, চোরেরা প্রথমে বিদ্যালয়ের পিছনে বিদ্যুতের মিটার থেকে বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করে তালা ও সিসি ক্যামেরা গুলো ভেঙে চুরি সংগঠিত করেছে। বিগত সময়েও একই রকম চুরি হয়েছে বিদ্যালয়ে, তবে আমরা কোন সমাধান পাইনি। আমাদের প্রধান শিক্ষক ও সহকারীরা থানায় গিয়েছে। আশা করি চোর আটক হবে এবং এর সমাধান মিলবে।

স্থানীয়দের পক্ষে মোঃ সোহেল বলেন, বারবার আমাদের এই বিদ্যালয় থেকে চুরি হচ্ছে। প্রশাসনের হস্তক্ষেপে এর একটা সমাধান দরকার। সরকারি সম্পদ ও শিক্ষার্থীদের প্রয়োজনীয় জিনিসপত্র চুরি হয়ে গেলে পাঠদানের ক্ষেত্রে বিভিন্ন বাধাগ্রস্থের সম্মুখীন হতে হবে। প্রয়োজনে এখানে নাইটগার্ডের ব্যবস্থা করাও জরুরী হয়ে পড়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency