1. dailykakshiyali@wp-ads.net : Dailykakshiyali cPanel : Dailykakshiyali cPanel
  2. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  3. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
  4. support@wordpless.org : WordPress Support : WordPress Support
কালিগঞ্জ প্রেস ক্লাবে নানা আয়োজনে দৈনিক ইনকিলাব এর ৪০তম বর্ষপূর্তি উদযাপন  - দৈনিক কাকশিয়ালী
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ-
ফারজানার স্মৃতি রক্ষার্থে কাশিবাটি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের সাথে বন্ধু ফোরামের মতবিনিময় রতনপুরে এমপি হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা ও সড়ক পরিদর্শন; মতবিনিময় সভায় উন্নয়নের অঙ্গীকার জেলা শিক্ষা অফিসার কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিদর্শন করলেন সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কালিগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালিগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তথ্য অধিকার আইন দুর্নীতি প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখতে পারে কোয়াটার ফাইনাল স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুরে টিসিবির ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, উপকৃত ৭১৪ পরিবার জাতীয় পর্যায়ে দ্রুততম মানব কালীগঞ্জের জাকির হোসেন কালীগঞ্জে শান্তি ও সম্প্রীতি রক্ষায় পি এফ জি গ্রুপের এৈমাসিক সভা অনুষ্ঠিত

কালিগঞ্জ প্রেস ক্লাবে নানা আয়োজনে দৈনিক ইনকিলাব এর ৪০তম বর্ষপূর্তি উদযাপন 

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

সুকুমার দাশ বাচ্চু কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ

দেশের অন্যতম জনপ্রিয় জাতীয় দৈনিক ইনকিলাব-এর ৪০তম বর্ষপূর্তি উপলক্ষে সাতক্ষীরার কালিগঞ্জে আলোচনা সভা, কেক কাটা, প্রীতি ফুটবল টুর্নামেন্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে।বৃহস্পতিবার (১৮ জুন-২৬) বিকেল ৫টায় কালিগঞ্জ প্রেসক্লাবের হলরুমে দৈনিক ইনকিলাবের প্রতিষ্ঠা বার্ষিকী ও সাংবাদিক এভাবে হাফিজুর রহমান শিমুলের জন্মদিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক ইনকিলাবের কালিগঞ্জ উপজেলা সংবাদদাতা এম. হাফিজুর রহমান শিমুল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) মাইনুল ইসলাম খান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সাহিত্যিক ও প্রাবন্ধিক অধ্যাপক গাজী আজিজুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, দৈনিক ইনকিলাবের সাতক্ষীরা জেলা সংবাদদাতা আক্তারুজ্জামান বাচ্চু, কালিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আক্তারুজ্জামান পল্টু, বীর মুক্তিযোদ্ধা এস. এম. মমতাজ হোসেন মন্টু, অ্যাডভোকেট জাফরুল্লাহ ইব্রাহিম, সাংবাদিক আহম্মাদ উল্লাহ বাচ্চু, ইশারাত আলী,জাহাঙ্গীর আলম, ফজলুল হক, শিমুল হোসেন, তাপস কুমার ঘোষ, আলমগীর হোসেন, শাহাদত হোসেন, আবুল কালাম, শেখ আল নুর আহমেদ ঈমন, বৈশাখী পারভীন ও প্রেসক্লাবের সদস্যবৃন্দ।আলোচনা সভায় বক্তারা দৈনিক ইনকিলাব এর চার দশকের পথচলা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে পত্রিকাটির অবদান এবং দেশের সাংবাদিকতা অঙ্গনে এর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। তারা বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নিয়ে ইনকিলাব দীর্ঘ ৪০ বছর ধরে পাঠকের আস্থা অর্জন করেছে। ভবিষ্যতেও পত্রিকাটি একই ধারাবাহিকতায় গণমানুষের প্রত্যাশা পূরণে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা। আলোচনা সভা শেষে ৪০তম বর্ষপূর্তির কেক কাটা হয়। পরে অংশগ্রহণকারীদের নিয়ে প্রীতি ফুটবল টুর্নামেন্ট এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজনে সাংবাদিক, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ গ্রহণ করেন। সর্বশেষে খুলনা বেতার ও স্থানীয় শিল্পী মোশারফ হোসেন ও লিজা পারভীন, জাহাঙ্গীর সমন্বয়ে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক সন্ধ্যা। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেণ কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছু।অনুষ্ঠানে সাংবাদিক ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency