1. dailykakshiyali@wp-ads.net : Dailykakshiyali cPanel : Dailykakshiyali cPanel
  2. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  3. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
  4. support@wordpless.org : WordPress Support : WordPress Support
বাগমারায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নবগঠিত কমিটির পরিচিতি সভা  - দৈনিক কাকশিয়ালী
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনামঃ-
কালিগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালিগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তথ্য অধিকার আইন দুর্নীতি প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখতে পারে কোয়াটার ফাইনাল স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুরে টিসিবির ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, উপকৃত ৭১৪ পরিবার জাতীয় পর্যায়ে দ্রুততম মানব কালীগঞ্জের জাকির হোসেন কালীগঞ্জে শান্তি ও সম্প্রীতি রক্ষায় পি এফ জি গ্রুপের এৈমাসিক সভা অনুষ্ঠিত কালিগঞ্জে শহীদ জায়েদা খাতুনের ২৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরা এলজিইডি নির্বাহী প্রকৌশলী বিদায়ী সংবর্ধনা ও নতুন নির্বাহী প্রকৌশলীকে বরণ কালীগঞ্জে বিতর্ক প্রতিযোগিতা ও সততা স্টোর উদ্বোধন – শিক্ষার্থীদের কণ্ঠে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ কালিগঞ্জ উপজেলায় ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা ২৬ জুলাই

বাগমারায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নবগঠিত কমিটির পরিচিতি সভা 

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ২১৭ বার পড়া হয়েছে

বাগমারা, রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীর বাগমারায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বাগমারা উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শামছুল হকের সভাপতিত্বে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

মুক্তিযোদ্ধার সন্তান ফখরুল ইসলামের পরিচালনায় পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা জনাব সাদেক আহম্মেদ খান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূরুল ইসলাম, রাজশাহী মহানগর মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ,রাজশাহী জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মাসুদ হোসেন, ঢাকা মহানগর মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা নূরুল বাসার, মানিকগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আ. মান্নান, ভবানীগঞ্জ পৌরসভা বিএনপি সভাপতি আব্দুর রাজ্জাক,রাজশাহী জেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম টুটুল।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন,রাজশাহী জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খোকা।উক্ত অনুষ্ঠানে অন্যান্যে মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভবানীগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালেক,উপজেলা যুব দলের সাবেক আহবায়ক আব্দুল মালেক মানিক প্রমুখ।উক্ত অনুষ্ঠানে বাগমারা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নবগঠিত কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে নবগঠিত কমিটির সদস্যদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।সেই সাথে ভবানীগঞ্জের চাঁনপাড়ায় সাবেক চেয়ারম্যান শহীদ সেকেন্দার আলীর নামে একটি রাস্তার নামকরণের উদ্বোধন করা হয়।উদ্বোধনকালে অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency