1. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  2. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
শিক্ষার মান উন্নয়ন কল্পে শিক্ষা প্রতিষ্ঠান পর্যবেক্ষণ ও নিরীক্ষায় তৎপর কালীগঞ্জের UNO অনুজা মন্ডল - দৈনিক কাকশিয়ালী
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ-
কালী পূজার বাঁশ ফেরতকে কেন্দ্র করে হামলা; কালিগঞ্জে যুবক আহত, থানায় অভিযোগ উৎসবমুখর পরিবেশে সুশৃঙ্খলভাবে কালিগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন সম্পন্ন- ১৪৭৩ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ১৩ জন কালিগঞ্জে বসতবাড়ি দখলচেষ্টার অভিযোগ, মারধর ও প্রাণনাশের হুমকি কালিগঞ্জের রতনপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ: প্রতিবন্ধীসহ ৩ জন আহত কালীগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা পর্যায়ে সমন্বয় সভা অনুষ্ঠিত কালীগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন ৪৭ তম বিজ্ঞান মেলা ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ  ব্যক্তিগত আক্রোশের কবলে খাজাবাড়িয়ার একটি পাড়া: নামাজে যাওয়ার পথটুকুও এখন প্রভাবশালীর ব্যক্তি মালিকানায়  কালিগঞ্জে মাদকাটি মসজিদের সম্পত্তিতে ঘর নির্মাণচেষ্টা; আদালতের নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগে মামলা কালিগঞ্জে পহেলা বৈশাখ উদযাপন: পান্তাভাত ও বর্ণাঢ্য র‍্যালিতে উৎসবের আমেজ কালিগঞ্জে ইমাম পরিবারের একমাত্র রাস্তা বন্ধ, মানবিক সংকটে অবরুদ্ধ জীবন

শিক্ষার মান উন্নয়ন কল্পে শিক্ষা প্রতিষ্ঠান পর্যবেক্ষণ ও নিরীক্ষায় তৎপর কালীগঞ্জের UNO অনুজা মন্ডল

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ২৬০ বার পড়া হয়েছে

শেখ আরিফুজ্জামান রাজু:

শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নের লক্ষ্যে কালীগঞ্জ উপজেলার স্বনামধন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (UNO) অনুজা মন্ডল ও তার টিম AC Land অমিত কুমার বিশ্বাস প্রতিনিয়ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করে যাচ্ছেন। প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার পরিবেশ, পাঠদান পদ্ধতি, সহ-শিক্ষা কার্যক্রম, শিক্ষার্থীর উপস্থিতি, লেখা ও বলার দক্ষতা এবং শিক্ষার গুণগত মান যাচাইসহ নানা কার্যবিধি তিনি মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করছেন।

ইতোমধ্যে জাফরপুর মাদ্রাসা, তারালী প্রাথমিক বিদ্যালয়, পোর্ট বসন্তপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ এলাকার বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান তিনি সহ তার টিম পরিদর্শন করেছেন। এই পরিদর্শনের সময় তিনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শক্ত ও দুর্বল দিকগুলো চিহ্নিত করেছেন।

অনুজা মন্ডল সাংবাদিকদের বলেন, “প্রতিনিয়ত বিভিন্ন স্কুল পরিদর্শন করছি এবং আশা করছি সবগুলো শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনের সুযোগ হবে। প্রত্যেক শিক্ষাপ্রতিষ্ঠানের কিছু না কিছু দুর্বলতা রয়েছে, তবে তা দ্রুত সময়ের মধ্যে দূর করার চেষ্টা করতে হবে। আমি যে কোনো দিন যেকোনো প্রশিক্ষণ বা শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করতে প্রস্তুত।”

উপজেলা প্রশাসন ও শিক্ষাবিদরা অনুজা মন্ডলের এই উদ্যোগকে অত্যন্ত ইতিবাচকভাবে দেখছেন। তারা মনে করছেন, নিয়মিত পর্যবেক্ষণ ও গুণগত মান যাচাই শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের শিখন দক্ষতাকে আরও উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শিক্ষাবিদরা আরও উল্লেখ করেন, এমন পর্যবেক্ষণ শিক্ষকদের মনোবল বৃদ্ধি এবং বিদ্যালয়ের পরিবেশ উন্নত করতে সহায়ক হবে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান যখন তাদের দুর্বল দিকগুলো চিহ্নিত করে তা সমাধানের চেষ্টা করবে, তখন শিক্ষার মানের উন্নয়ন নিশ্চিত হওয়া সম্ভব।

 

 

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency