
সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার( ২৮ জুলাই) সকাল ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা চলতি দায়িত্ব মিলন সাহা এর সভাপতিত্বে সভায় আইন শৃঙ্খলার সার্বিক বিষয়ে বক্তব্য রাখেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম হাওলাদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার শংকর কুমার দে, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও জেলা কমিটির সদস্য শেখ এবাদুল ইসলাম, উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব ডা: শফিকুল ইসলাম বাবু , উপজেলা জামায়াত ইসলামী সেক্রেটারী অধ্যাপক আব্দুর রউফ, উপজেলা কৃষকদলের আহবায়ক রোকনুজ্জামান, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, রিপোর্টার্স ক্লাবের সভাপতি নিয়াজ কাওসার তুহিন, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা হোসনেয়ারা খানম, রোকেয়া মুনসুর মহিলা কলেজের সৈয়দ মাহমুদুর রহমান, হাজী তোফিল উদ্দিন মহিলা মাদ্রাসা সুপার মাওলানা শফিউল্লাহ, প্রমুখ।
সভায় সরকারি কর্মকর্তা, ও কমিটির সংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় মাদকদ্রব্য ও চলাচলন প্রতিরোধে কার্যকর আইনগত ব্যবস্থা গ্রহণ, অনলাইন জুয়া খেলায় একজন আটক, সড়ক ও জলপথ রাস্তার কাজে ধীরগতিতে এবং রাস্তায় যত্রতত্র গাড়ি পার্কিং যানজটের সমস্যা নিরসন, নলতায় তৃতীয় শ্রেণীর স্কুল ছাত্রী ফারজানা হত্যাকাণ্ড সহ অন্যান্য হত্যাকান্ডের সাথে জড়িত ব্যক্তিদের আইনগত ব্যবস্থা গ্রহণ, হাসপাতাল ক্লিনিকে চিকিৎসার বিভিন্ন টেস্টের পরীক্ষা-নিরীক্ষার নামে অতিরিক্ত অর্থ আদায় বিষয়ে আলোচনা ও নতুন কুড়ি স্পোর্টস ২০২৬-এ জাতীয় পর্যায়ে ১০০ মিটার দৌড়ে কালীগঞ্জের কৃতি সন্তান জাকির হোসেন প্রথম স্থান অধিকার করায় সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত হয়।
Leave a Reply