1. dailykakshiyali@wp-ads.net : Dailykakshiyali cPanel : Dailykakshiyali cPanel
  2. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  3. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
  4. support@wordpless.org : WordPress Support : WordPress Support
কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনুজা মন্ডলের বদলিজনিত বিদায় সংবর্ধনা  - দৈনিক কাকশিয়ালী
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ-
ফারজানার স্মৃতি রক্ষার্থে কাশিবাটি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের সাথে বন্ধু ফোরামের মতবিনিময় রতনপুরে এমপি হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা ও সড়ক পরিদর্শন; মতবিনিময় সভায় উন্নয়নের অঙ্গীকার জেলা শিক্ষা অফিসার কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিদর্শন করলেন সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কালিগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালিগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তথ্য অধিকার আইন দুর্নীতি প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখতে পারে কোয়াটার ফাইনাল স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুরে টিসিবির ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, উপকৃত ৭১৪ পরিবার জাতীয় পর্যায়ে দ্রুততম মানব কালীগঞ্জের জাকির হোসেন কালীগঞ্জে শান্তি ও সম্প্রীতি রক্ষায় পি এফ জি গ্রুপের এৈমাসিক সভা অনুষ্ঠিত

কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনুজা মন্ডলের বদলিজনিত বিদায় সংবর্ধনা 

  • আপডেট সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ২৯১ বার পড়া হয়েছে

শেখ ফারুক হোসেন বিশেষ প্রতিনিধিঃ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনুজা মন্ডলকে রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) বিকেল ৪ টায় রিপোর্টার্স ক্লাবে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রিপোর্টার্স সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিনের সভাপতিত্বে সংবর্ধিত অতিথি অনুজা মন্ডল বলেন, ‘‘কালিগঞ্জ উপজেলায় দায়িত্ব পালনকালে আমি সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা পেয়েছি। এ উপজেলার সাধারণ মানুষও বেশ ভাল। সে কারণে আমার প্রশাসনিক কার্যক্রম পরিচালনা অনেক সহজ হয়েছে। উপজেলাবাসীর কথা আমার চিরদিন স্মরণ থাকবে”। বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার অনুজা মন্ডল নিজের এবং পরিবারের সদস্যদের জন্য সবার দোয়া ও আশির্বাদ কামনা করেন।

রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক সহকারী শিক্ষক আবু হাসানের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে সহ-সভাপতি সহকারী অধ্যাপক জেহের আলী, অর্থ সম্পাদক মো. শের আলী, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য রেদোয়ান ফেরদৌস রনি, সদস্য শেখ শরিফুল ইসলাম, আবু বক্কর সিদ্দীক, তাজুল হাসান সাদ, মীম ইসলাম, শেখ ফারুক হোসেন, সাংবাদিক শেখ ইয়াসিন আলী, শেখ রাকিব হোসেনসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে কেক কেটে রিপোর্টার্স ক্লাবের সদস্য সিনিয়র সাংবাদিক শেখ শরিফুল ইসলাম এর জন্মদিন উদযাপন করা হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency