1. dailykakshiyali@wp-ads.net : Dailykakshiyali cPanel : Dailykakshiyali cPanel
  2. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  3. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
  4. support@wordpless.org : WordPress Support : WordPress Support
কালিগঞ্জ সদরে একটি কালভার্ট নির্মাণে বাইপাস সংযোগ সড়কের দুরবস্থা যাত্রীবাহী ও মালবাহী গাড়ি আটকে চলাচলে জনসাধারণ চরম দুর্ভোগ  - দৈনিক কাকশিয়ালী
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ-
ফারজানার স্মৃতি রক্ষার্থে কাশিবাটি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের সাথে বন্ধু ফোরামের মতবিনিময় রতনপুরে এমপি হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা ও সড়ক পরিদর্শন; মতবিনিময় সভায় উন্নয়নের অঙ্গীকার জেলা শিক্ষা অফিসার কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিদর্শন করলেন সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কালিগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালিগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তথ্য অধিকার আইন দুর্নীতি প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখতে পারে কোয়াটার ফাইনাল স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুরে টিসিবির ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, উপকৃত ৭১৪ পরিবার জাতীয় পর্যায়ে দ্রুততম মানব কালীগঞ্জের জাকির হোসেন কালীগঞ্জে শান্তি ও সম্প্রীতি রক্ষায় পি এফ জি গ্রুপের এৈমাসিক সভা অনুষ্ঠিত

কালিগঞ্জ সদরে একটি কালভার্ট নির্মাণে বাইপাস সংযোগ সড়কের দুরবস্থা যাত্রীবাহী ও মালবাহী গাড়ি আটকে চলাচলে জনসাধারণ চরম দুর্ভোগ 

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ১০২ বার পড়া হয়েছে

সুকুমার দাশ বাচ্চু,  কালিগঞ্জ, সাতক্ষীরা

সাতক্ষীরা কালিগঞ্জ শ্যামনগর সড়কের ভায়া বাজার গ্রাম রহিমপুর ঈদগা এলাকা থেকে মোসলেমের হাট এলাকার সংলগ্ন কালভার্ট ধীর গতিতে নির্মাণের ফলে বাইপাস সংযোগ সড়কের অবস্থা খুবই খারাপ হয়ে পড়েছে। রাস্তাটি দ্রুত সংস্কার না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। যাত্রীবাহী বাস মালবাহী গাড়ি, পরিবহন, মোটরসাইকেল, বাইসাইকেল, ভ্যান গাড়ি, অটো রিক্সর ও সাধারণ মানুষের চলাচলে ব্যাপক দুর্ভোগ পোয়াতে হচ্ছে। গত কয়েকদিন প্রচণ্ড বর্ষায় রাস্তার উপরে পানি জমে কাদা ও পানিতে ছয়লাব, বাইপাস রাস্তার মাঝ খানে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে ময়লা পানী ও কাঁদাতে রাস্তা বুড়ে থাকায় গাড়ির চালকরা দূর থেকে বুঝতে না পেরে ওই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাওয়ার ফলে যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাক আটকে যানজটের সৃষ্টি ও চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। ৭ মে বৃহস্পতিবার সকাল থেকে ওই সংযোগ সড়কের মাঝখানে গাড়ি আটকে আছে। কালিগঞ্জ ফুলতলা মোড় থেকে কিছুটা সামনে সদরের কালভার্ট নির্মাণের সংশ্লিষ্ট কাজের ঠিকাদারের কাজের কোন সাইনবোর্ড নেই। সংযোগ সড়কের রাস্তাটি মারাত্মক খারাপ হয়ে পড়লেও মেরামতে বা রাস্তা সংস্কারে কোন উদ্যোগ নেই। সংযোগ সড়কের রাস্তার উপরে গাড়ি আটকিয়ে পড়ে থাকায় জনদুর্ভোগ চরম আকারে। বাইপাস সড়কের পাশে দোকানের বারান্দার উপর দিয়ে মানুষ চলাচল করছে।

এলাকাবাসীর একটাই প্রশ্ন এলাকার কোন জনপ্রতিনিধি কিংবা উপজেলা প্রশাসন এবং সাতক্ষীরা সড়ক ও জনপদ বিভাগের কারো কোন মাথা ব্যাথা নেই। গাড়ি আটকে সাধারণ মানুষ পথচারীদের চলাচল বন্ধ হয়ে গেছে।কাঁদার উপর দিয়ে খুব কষ্ট করে মানুষ চলাচল করছে। সড়ক ও জনপদ বিভাগের কর্তৃপক্ষ কিংবা সাতক্ষীরা ভেটখালী রাস্তার কাজের সংশ্লিষ্ট ঠিকাদার দৃষ্টি আকর্ষণ করেছে ভুক্তভোগী জনসাধারণ অতি শীঘ্রই ক্ষতিগ্রস্ত বাইপাস সড়কটি মেরামত না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনই দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency