1. dailykakshiyali@wp-ads.net : Dailykakshiyali cPanel : Dailykakshiyali cPanel
  2. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  3. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
  4. support@wordpless.org : WordPress Support : WordPress Support
কালিগঞ্জে এম খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্লিপ প্রণয়ন টিম গঠন: অভিভাবক সদস্য নির্বাচিত সাংবাদিক ফজলুল হক - দৈনিক কাকশিয়ালী
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ-
কালিগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালিগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তথ্য অধিকার আইন দুর্নীতি প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখতে পারে কোয়াটার ফাইনাল স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুরে টিসিবির ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, উপকৃত ৭১৪ পরিবার জাতীয় পর্যায়ে দ্রুততম মানব কালীগঞ্জের জাকির হোসেন কালীগঞ্জে শান্তি ও সম্প্রীতি রক্ষায় পি এফ জি গ্রুপের এৈমাসিক সভা অনুষ্ঠিত কালিগঞ্জে শহীদ জায়েদা খাতুনের ২৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরা এলজিইডি নির্বাহী প্রকৌশলী বিদায়ী সংবর্ধনা ও নতুন নির্বাহী প্রকৌশলীকে বরণ কালীগঞ্জে বিতর্ক প্রতিযোগিতা ও সততা স্টোর উদ্বোধন – শিক্ষার্থীদের কণ্ঠে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ কালিগঞ্জ উপজেলায় ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা ২৬ জুলাই

কালিগঞ্জে এম খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্লিপ প্রণয়ন টিম গঠন: অভিভাবক সদস্য নির্বাচিত সাংবাদিক ফজলুল হক

  • আপডেট সময় : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ২৩৮ বার পড়া হয়েছে

শিমুল হোসেন কালিগঞ্জ সাতক্ষীরা ব্যুরো 

সাতক্ষীরার কালিগঞ্জ সদর এম খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৫– ২০২৬ শিক্ষাবর্ষের জন্য স্লিপ (স্কুল লেভেল ইমপ্রুভমেন্ট প্ল্যান) প্রণয়ন টিম গঠন করা হয়েছে। এতে অভিভাবক প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন এলাকার সুপরিচিত সাংবাদিক ফজলুল হক। সোমবার (২৪ নভেম্বর) বেলা ১১টায় বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এক সভায় এ ঘোষণা করা হয়। নির্বাচিত অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন—এসএমসি মনোনীত সদস্য ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক গঙ্গারানী সরকার, সহকারী শিক্ষক কণিকা সরকার, সর্বোচ্চ অনুদানকারী ও শিক্ষা-অনুরাগী সদস্য রিতা খানম, এবং নারী অভিভাবক সদস্য হিসেবে সহকারী শিক্ষক নাজমুন্নাহার।

সভায় বক্তারা বলেন, একটি বিদ্যালয়ের টেকসই উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের উপযোগী পরিবেশ গঠনে স্লিপ টিম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই অভিভাবক ও শিক্ষকদের সক্রিয় অংশগ্রহণ বিদ্যালয়ের অগ্রযাত্রা ত্বরান্বিত করবে।অংশগ্রহণকারীরা আরও জানান, স্লিপ টিমের সম্মিলিত উদ্যোগে আগামী শিক্ষাবর্ষে একাডেমিক কার্যক্রম, অবকাঠামো উন্নয়ন, শিক্ষার্থীবান্ধব পরিবেশ তৈরিসহ বিভিন্ন খাতে বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ করা হবে। বিদ্যালয়ের উন্নয়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সবাইকে সম্পৃক্ত করার লক্ষ্যকেও সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency