1. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  2. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
কালিগঞ্জে বিএনপির বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত - ধানের শীষের বিজয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান কাজী মোঃ আলাউদ্দীনের - দৈনিক কাকশিয়ালী
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনামঃ-
কালী পূজার বাঁশ ফেরতকে কেন্দ্র করে হামলা; কালিগঞ্জে যুবক আহত, থানায় অভিযোগ উৎসবমুখর পরিবেশে সুশৃঙ্খলভাবে কালিগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন সম্পন্ন- ১৪৭৩ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ১৩ জন কালিগঞ্জে বসতবাড়ি দখলচেষ্টার অভিযোগ, মারধর ও প্রাণনাশের হুমকি কালিগঞ্জের রতনপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ: প্রতিবন্ধীসহ ৩ জন আহত কালীগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা পর্যায়ে সমন্বয় সভা অনুষ্ঠিত কালীগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন ৪৭ তম বিজ্ঞান মেলা ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ  ব্যক্তিগত আক্রোশের কবলে খাজাবাড়িয়ার একটি পাড়া: নামাজে যাওয়ার পথটুকুও এখন প্রভাবশালীর ব্যক্তি মালিকানায়  কালিগঞ্জে মাদকাটি মসজিদের সম্পত্তিতে ঘর নির্মাণচেষ্টা; আদালতের নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগে মামলা কালিগঞ্জে পহেলা বৈশাখ উদযাপন: পান্তাভাত ও বর্ণাঢ্য র‍্যালিতে উৎসবের আমেজ কালিগঞ্জে ইমাম পরিবারের একমাত্র রাস্তা বন্ধ, মানবিক সংকটে অবরুদ্ধ জীবন

কালিগঞ্জে বিএনপির বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত – ধানের শীষের বিজয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান কাজী মোঃ আলাউদ্দীনের

  • আপডেট সময় : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরার কালিগঞ্জে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলার আমতলা মোড় চত্বরে কালিগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ–আশাশুনি) আসনের মনোনীত প্রার্থী কাজী মোঃ আলাউদ্দীন। এ সময় তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ধানের শীষ স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার পুনরুদ্ধারের প্রতীক। ভেদাভেদ ভুলে সবাইকে এই প্রতীকের পতাকাতলে আসতে হবে।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুশুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হাসানুর রহমান ও উপজেলা কৃষকদলের আহবায়ক রোকনুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন

উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডাঃ শেখ শফিকুল ইসলাম বাবু,

সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আকতারুজ্জামান বাপ্পী,সাবেক তথ্য বিষয়ক সম্পাদক ও সাংবাদিক এম হাফিজুর রহমান শিমুল,দক্ষিণ শ্রীপুর বিএনপির সভাপতি জুলফিক্কার আলী সাপুঁই,

কুশুলিয়া বিএনপির সভাপতি হাসানুর রহমান,

মথুরেশপুর বিএনপির সভাপতি নাজমুল ইসলাম বাবু,কৃষ্ণনগর বিএনপির সভাপতি আল-মাহমুদ ছট্টু,মৌতলা বিএনপির সভাপতি শেখ আলমগীর হোসেন,চাম্পাফুল বিএনপির সভাপতি আব্দুল লতিফ মোড়ল,এবং উপজেলা যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, তাঁতীদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সভায় বক্তারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে গণঅভ্যুত্থান ও সংহতির এক অনন্য দৃষ্টান্ত। এই দিনটি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবে।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency