1. dailykakshiyali@wp-ads.net : Dailykakshiyali cPanel : Dailykakshiyali cPanel
  2. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  3. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
  4. support@wordpless.org : WordPress Support : WordPress Support
কালিগঞ্জের মৌতলায় বেগম জিয়ার সুস্থতা কামনায় কোরআন তেলাওয়াত ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত - দৈনিক কাকশিয়ালী
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ-
ফারজানার স্মৃতি রক্ষার্থে কাশিবাটি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের সাথে বন্ধু ফোরামের মতবিনিময় রতনপুরে এমপি হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা ও সড়ক পরিদর্শন; মতবিনিময় সভায় উন্নয়নের অঙ্গীকার জেলা শিক্ষা অফিসার কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিদর্শন করলেন সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কালিগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালিগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তথ্য অধিকার আইন দুর্নীতি প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখতে পারে কোয়াটার ফাইনাল স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুরে টিসিবির ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, উপকৃত ৭১৪ পরিবার জাতীয় পর্যায়ে দ্রুততম মানব কালীগঞ্জের জাকির হোসেন কালীগঞ্জে শান্তি ও সম্প্রীতি রক্ষায় পি এফ জি গ্রুপের এৈমাসিক সভা অনুষ্ঠিত

কালিগঞ্জের মৌতলায় বেগম জিয়ার সুস্থতা কামনায় কোরআন তেলাওয়াত ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

  • আপডেট সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৭ বার পড়া হয়েছে

কালিগঞ্জ (সাতক্ষীরা) :

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র আশু সুস্থতা এবং দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০২ ডিসেম্বর) বিকাল ৪টায় কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়ন পরিষদ চত্বরে মৌতলা ইউনিয়ন বিএনপি ও বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে পশ্চিম মৌতলা খাজরা জামিউল কোরআন মাদ্রাসার মুহতামিম আতিকুর রহমান সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাতক্ষীরা ৩ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব কাজী আলাউদ্দিন।

এসময়ে আলোচনা করেন মৌতলা জামে মসজিদের ইমাম কারী মোঃ আরিফুল ইসলাম, মাওঃ আমানউল্লাহ, হাফেজ আব্দুল গফুর, কারী হাফেজ জুবায়ের হোসেন, হাফেজ আবু রায়হান প্রমূখ। উপস্থিত ছিলেন মৌতলা ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আলমগীর হোসেন, সহ সভাপতি কাজী ঈমাম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক আকুল, সাবেক সদস্য সচিব কাজী মোফাজ্জেল কবীর পলাশ প্রমুখ। শেষে দোয়া অনুষ্ঠানে কান্না জড়িতকন্ঠে দোয়া মোনাজাত পরিচালনা করেন সাতক্ষীরা ৩ আসনের বিএনপি’র মনোনীত ধানেরশীষ এর প্রার্থী কাজী আলাউদ্দিন। দোয়া অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপিসহ হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহন করেণ।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency