1. dailykakshiyali@wp-ads.net : Dailykakshiyali cPanel : Dailykakshiyali cPanel
  2. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  3. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
  4. support@wordpless.org : WordPress Support : WordPress Support
গোমস্তাপুরের সাবেক উপজেলার চেয়ারম্যানের আশরাফ হোসেন (আলিম) এর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে - বিএনপি - দৈনিক কাকশিয়ালী
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ-
ফারজানার স্মৃতি রক্ষার্থে কাশিবাটি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের সাথে বন্ধু ফোরামের মতবিনিময় রতনপুরে এমপি হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা ও সড়ক পরিদর্শন; মতবিনিময় সভায় উন্নয়নের অঙ্গীকার জেলা শিক্ষা অফিসার কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিদর্শন করলেন সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কালিগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালিগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তথ্য অধিকার আইন দুর্নীতি প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখতে পারে কোয়াটার ফাইনাল স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুরে টিসিবির ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, উপকৃত ৭১৪ পরিবার জাতীয় পর্যায়ে দ্রুততম মানব কালীগঞ্জের জাকির হোসেন কালীগঞ্জে শান্তি ও সম্প্রীতি রক্ষায় পি এফ জি গ্রুপের এৈমাসিক সভা অনুষ্ঠিত

গোমস্তাপুরের সাবেক উপজেলার চেয়ারম্যানের আশরাফ হোসেন (আলিম) এর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে – বিএনপি

  • আপডেট সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১৭৪ বার পড়া হয়েছে

 

আমিনুল ইসলাম:সিনিয়র স্টাফ রিপোর্টার

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা বিএনপির নেতার দলীয় পদ ফিরিয়ে দেওয়া হয়েছে, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতর মাধ্যমে রবিবার ২৩ নভেম্বর (২০২৫)বিএনপি উচ্চপর্যায়ের সিদ্ধান্তে গোমস্তাপুর উপজেলার সাবেক সফল চেয়ারম্যান আশরাফ হোসেন আলিম,এর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক পুনর্গঠন এবং স্থানীয় নেতাকর্মীদের অনুরোধের প্রেক্ষিতে তাকে পুনরায় দলীয় সদস্যপদে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

দীর্ঘদিন ধরে দলীয় কর্মকাণ্ডে সক্রিয় থাকা এই নেতা নির্বাচনী প্রক্রিয়ার সময় দলীয় সিদ্ধান্ত অমান্য করায় কিছুদিন পূর্বে বহিষ্কারের মুখে পড়েন। তবে স্থানীয় পর্যায়ের বিভিন্ন রিপোর্ট এবং আলোচনার ভিত্তিতে তার বিরুদ্ধে গৃহীত শাস্তিমূলক ব্যবস্থা পুনর্বিবেচনা করে অবশেষে প্রত্যাহার করা হয়েছে।

বহিষ্কারাদেশ উঠিয়ে নেওয়ার পর আশরাফ হোসেন আলি,বলেন, “দল আমাকে যে বিশ্বাস ফিরিয়ে দিয়েছে, আমি কৃতজ্ঞ। ভবিষ্যতে দলের শক্তি বৃদ্ধি এবং গণতান্ত্রিক রাজনীতির বিকাশে আরও সক্রিয়ভাবে কাজ করতে চাই।”

রাধানগর ইউনিয়ন বিএনপির সভাপতি, আলহাজ্ব আনিসুর রহমান মাস্টার, সাধারণ সম্পাদক বাবুল আক্তার,বোয়ালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ,মোহাম্মদ আখতারুল ইসলাম, রহনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক,মোহাম্মদ আজিবুর রহমান, সহ নেতৃবৃন্দ জানান, বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্তে গোমস্তাপুরে দল আবারও সাংগঠনিকভাবে শক্তিশালী হবে। তারা আশা প্রকাশ করেন, পূর্বের মতই এই নেতা দলের উন্নয়ন এবং আন্দোলন-সংগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

এদিকে, বহিষ্কারাদেশ প্রত্যাহারের খবরে দলের স্থানীয় নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ও উচ্ছ্বাস দেখা গেছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency