1. dailykakshiyali@wp-ads.net : Dailykakshiyali cPanel : Dailykakshiyali cPanel
  2. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  3. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
  4. support@wordpless.org : WordPress Support : WordPress Support
জাতীয় শিক্ষা সপ্তাহে টানা চতুর্থবারের মতো উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন - গাজী মিজানুর রহমান ও শ্রেষ্ঠ বিদ্যাপীঠ বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়  - দৈনিক কাকশিয়ালী
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনামঃ-
কালিগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালিগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তথ্য অধিকার আইন দুর্নীতি প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখতে পারে কোয়াটার ফাইনাল স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুরে টিসিবির ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, উপকৃত ৭১৪ পরিবার জাতীয় পর্যায়ে দ্রুততম মানব কালীগঞ্জের জাকির হোসেন কালীগঞ্জে শান্তি ও সম্প্রীতি রক্ষায় পি এফ জি গ্রুপের এৈমাসিক সভা অনুষ্ঠিত কালিগঞ্জে শহীদ জায়েদা খাতুনের ২৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরা এলজিইডি নির্বাহী প্রকৌশলী বিদায়ী সংবর্ধনা ও নতুন নির্বাহী প্রকৌশলীকে বরণ কালীগঞ্জে বিতর্ক প্রতিযোগিতা ও সততা স্টোর উদ্বোধন – শিক্ষার্থীদের কণ্ঠে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ কালিগঞ্জ উপজেলায় ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা ২৬ জুলাই

জাতীয় শিক্ষা সপ্তাহে টানা চতুর্থবারের মতো উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন – গাজী মিজানুর রহমান ও শ্রেষ্ঠ বিদ্যাপীঠ বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয় 

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬
  • ৪৭৫ বার পড়া হয়েছে

কালিগঞ্জ প্রতিনিধি: 

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ কালিগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে টানা চতুর্থবারের মতো নির্বাচিত হয়েছেন বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান।

৮ জানুয়ারী বৃহস্পতিবার জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ প্রতিযোগিতায় তিনি এই গৌরব অর্জন করেন।

ইতিপূর্বে তিনি ২০২২,২০২৩ ও ২০২৪ সালে কালিগঞ্জ উপজেলা ও সাতক্ষীরা জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছিলেন। বর্তমানে তিনি কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি, বাংলাদেশ স্কাউট কালিগঞ্জ উপজেলার সম্পাদক এবং নবনির্বাচিত সাতক্ষীরা জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক। এছাড়াও তিনি বিভিন্ন স্বেচ্ছাসেবক সংগঠনের দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে ২০১৯ সালে নিউজিল্যান্ডে বিজ্ঞান বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। তিনি একাধারে সাহিত্যিক ,কবি,

লেখক এবং একজন সাংবাদিক।পরিশ্রম ,দক্ষতা ও সততার কারণে খাদের কিনারা থেকে উঠে আসা বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়টি জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এ বিভিন্ন ক্যাটাগরির শর্ত পূরণ করে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছেন ।

গাজী মিজানুর রহমান উকশা মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে ১৪ বছর সততা, দক্ষতা ও যোগ্যতার সাথে শিক্ষকতা করার পরে ২০১৭ সালে বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। সেখান থেকে শুরু হয় তার সংগ্রামী পথ চলা। তিনি অক্লান্ত পরিশ্রম করে দক্ষতার সাথে স্কুলটি পরিচালনা করে উপজেলার শ্রেষ্ঠত্ব হওয়ার গৌরব অর্জন করেছেন । বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ে অডিটোরিয়াম ,স্থায়ী মঞ্চ, সাইকেল গ্যারেজ, সুন্দর পতাকা স্ট্যান্ড, ফুলবাগান, স্মার্ট লাইব্রেরী,স্মার্ট বিজ্ঞানাগার ,আইসিটি ডি ডিজিটাল ল্যাব, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, বিজ্ঞান ল্যাঙ্গুয়েজ ক্লাব, সাংস্কৃতিক বিভাগ, ছাত্র-ছাত্রীদের জন্য আলাদা আলাদা ওয়াস ব্লক ,শিক্ষক ও শিক্ষক শিক্ষিকাদের আলাদা ওয়াশরুম, ছাত্র-ছাত্রী কমান রুম,ই-সার্ভিস কর্নার ,বিশাল ফুটবল মাঠ, সীমানা প্রাচীর সহ সুন্দর স্কুল গেট, বিদ্যালয়টি প্রতিটা শ্রেণীকক্ষসহ সমগ্র ক্যাম্পাস সিসি ক্যামেরায় আওতাভুক্ত।২০২৫ সালে এসএসসি পরীক্ষায় এই বিদ্যালয় থেকে একজন শিক্ষার্থী বোর্ড বৃত্তি পেয়েছেন। বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয় উপজেলা পর্যায়ের খেলাধুলা, সাংস্কৃতিক ,বিতর্ক প্রতিযোগিতা এবং চিত্রাংকন প্রতিযোগিতায় বিভিন্ন সময়ে সফলতা অর্জন করেছেন। তিনি বলেন বিদ্যালয়ের একঝাঁক তরুণ শিক্ষকদের অত্যন্ত দক্ষতা, সততা এবং পরিশ্রমের মাধ্যমে আজ বিদ্যালয়টি হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তিনি এলাকার সুধীজন, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং প্রশাসনের কাছে বিদ্যালয়ের আরও সফলতার জন্য সার্বিক সহযোগিতা কামনা করেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency