1. dailykakshiyali@wp-ads.net : Dailykakshiyali cPanel : Dailykakshiyali cPanel
  2. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  3. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
  4. support@wordpless.org : WordPress Support : WordPress Support
ধর্ম অবমাননা সাতক্ষীরার দেবহাটার পুষ্পকাটিতে উত্তেজনা - দৈনিক কাকশিয়ালী
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ-
ফারজানার স্মৃতি রক্ষার্থে কাশিবাটি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের সাথে বন্ধু ফোরামের মতবিনিময় রতনপুরে এমপি হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা ও সড়ক পরিদর্শন; মতবিনিময় সভায় উন্নয়নের অঙ্গীকার জেলা শিক্ষা অফিসার কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিদর্শন করলেন সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কালিগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালিগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তথ্য অধিকার আইন দুর্নীতি প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখতে পারে কোয়াটার ফাইনাল স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুরে টিসিবির ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, উপকৃত ৭১৪ পরিবার জাতীয় পর্যায়ে দ্রুততম মানব কালীগঞ্জের জাকির হোসেন কালীগঞ্জে শান্তি ও সম্প্রীতি রক্ষায় পি এফ জি গ্রুপের এৈমাসিক সভা অনুষ্ঠিত

ধর্ম অবমাননা সাতক্ষীরার দেবহাটার পুষ্পকাটিতে উত্তেজনা

  • আপডেট সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১৭০ বার পড়া হয়েছে

মিহিরুজ্জামান সাতক্ষীরা:

সাতক্ষীরার দেবহাটা উপজেলার পুষ্পকাটি এলাকায় ইসলাম ধর্ম ও পবিত্র কুরআন নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। সোমবার (৬ অক্টোবর) সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই মন্তব্য ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। অভিযুক্ত যুবকের নাম সোহাগ হোসেন (২৬)। তিনি পুষ্পকাটি গ্রামের মঞ্জুর হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ‘সালাউদ্দিন’ নামের একটি ফেস বুক আইডি থেকে ইসলাম ধর্ম, মহান আল্লাহ ও পবিত্র কুরআনকে অবমাননাকর মন্তব্য সহ একটি পোস্ট দেওয়া হয়। পোস্টটিতে সোহাগ নিজেকে ইসলাম ধর্ম পরিত্যাগ করে অন্য ধর্ম গ্রহণের ইচ্ছাও প্রকাশ করে বলে জানা গেছে।

পোস্টটি ভাইরাল হলে স্থানীয় ধর্ম প্রাণ মুসলিমরা ক্ষুব্ধ হয়ে সোহাগের বাড়িতে জড়ো হন এবং তার কাছ থেকে ঘটনার ব্যাখ্যা চান। তবে সোহাগ নিজেই পোস্ট দেওয়ার বিষয়টি স্বীকার করে উপস্থিত ব্যক্তিদের বাড়ি থেকে চলে যেতে বলেন। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং বিক্ষুব্ধ জনতা তাকে পিটুনি দিয়ে জুতার মালা পরিয়ে দেয়। ঘটনার খবর পেয়ে দেবহাটা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান বলেন,অভিযুক্ত যুবকের মানসিক সমস্যা রয়েছে বলে আমরা পূর্বেও জেনেছি। কিছুদিন আগে সে চুরির অভিযোগে আটক হয়েছিল। ফেসবুক পোস্টকে কেন্দ্র করে তাকে মারধরের খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

তিনি আরও বলেন,কেউ যদি অপরাধ করে,সেটি বিচার করার এখতিয়ার আইনের। কোনোভাবেই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency