
শেখ আরিফুজ্জামান রাজু:
সাতক্ষীরা জেলার কালীগঞ্জের গাছ-প্রেমী নানা সংগঠন বর্ষার এই মৌসুমকে কাজে লাগিয়ে পতিত জায়গায় ফলোজ, বনজ এবং ঔষধি গাছ লাগানোর নানা পরিকল্পনা হাতে নিয়েছে।
৬৪ জেলার মাঝে সবুজে ঘেরা প্রকৃতিতে সাতক্ষীরা জেলার কালীগঞ্জ অন্যতম দৃশ্যমান এলাকা। প্রকৃতির এই লাবণ্যময় রূপকে আরো সাজাতে প্রতি বছরের বর্ষার মৌসুমে বৃক্ষ মেলা, বিনামূল্যে বৃক্ষ প্রদান কর্মসূচি, বৃক্ষ অভিযানসহ নানা আয়োজন হাতে নেওয়া হয়।
ব্যক্তি পর্যায়, সমষ্টিক কার্যক্রম, সরকারি -বেসরকারি, এমনকি রাজনৈতিক কর্মসূচিতেও গাছ প্রদানকে সম্মানের চোখে দেখা হয়।
কালিগঞ্জের এমন কোন বাড়ি নেই যেখানে কমপক্ষে একটি আম গাছ নেই। তরুছায়ায় ঘেরা কালীগঞ্জের এ অনাবিল পাখির কলকাকলিতে মিশুক মনের মানুষগুলো কোন না কোন কর্মসূচিতে গাছকে রেখেছেন আত্মার প্রেরণায় উদায়ক স্পন্দন হিসেবে।
বারটি ইউনিয়নের উন্নয়ন ফাউন্ডেশনগুলো যেন সত্যিই ভালো কাজের আলো জ্বেলেছে। অসহায়দের উপকার সামগ্রী প্রদানের পাশাপাশি বিনামূল্যে গাছ প্রদান সত্যিই প্রশংসনীয়।
রায়পুর নিজদেবপুর উন্নয়ন ফাউন্ডেশন তেমনি একটি বৃক্ষ রোপন কর্মসূচি পালন করছে। আলমগীর হোসেন রোমানিয়ার একান্ত প্রচেষ্টায় ও মন্ত্রী পরিষদ সচিব -ড. শেখ আব্দুর রশীদ সাহেবের দান কৃত জায়গায় প্রায় ৫শত ফলের গাছ রোপন করা হয় মা ও শিশু স্বাস্থ্য কল্যাণ কেন্দ্রে।
গাছ শুধু যে অক্সিজেন, ছায়া, কাঠ, প্রাকৃতিক সৌন্দর্য প্রকাশ করে তা নয়, বরং সহিত্যমনা, চিন্তাশক্তিতে সমৃদ্ধ ও জীবন-মান উন্নত করতে বড় ভূমিকা পালন করে।
Leave a Reply