1. dailykakshiyali@wp-ads.net : Dailykakshiyali cPanel : Dailykakshiyali cPanel
  2. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  3. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
  4. support@wordpless.org : WordPress Support : WordPress Support
রতনপুরে এমপি হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা ও সড়ক পরিদর্শন; মতবিনিময় সভায় উন্নয়নের অঙ্গীকার - দৈনিক কাকশিয়ালী
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ-
ফারজানার স্মৃতি রক্ষার্থে কাশিবাটি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের সাথে বন্ধু ফোরামের মতবিনিময় রতনপুরে এমপি হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা ও সড়ক পরিদর্শন; মতবিনিময় সভায় উন্নয়নের অঙ্গীকার জেলা শিক্ষা অফিসার কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিদর্শন করলেন সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কালিগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালিগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তথ্য অধিকার আইন দুর্নীতি প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখতে পারে কোয়াটার ফাইনাল স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুরে টিসিবির ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, উপকৃত ৭১৪ পরিবার জাতীয় পর্যায়ে দ্রুততম মানব কালীগঞ্জের জাকির হোসেন কালীগঞ্জে শান্তি ও সম্প্রীতি রক্ষায় পি এফ জি গ্রুপের এৈমাসিক সভা অনুষ্ঠিত

রতনপুরে এমপি হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা ও সড়ক পরিদর্শন; মতবিনিময় সভায় উন্নয়নের অঙ্গীকার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

শিমুল হোসেন, কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার ১১ নম্বর রতনপুর ইউনিয়নে সাতক্ষীরা-৩ (কালীগঞ্জ-আশাশুনি) আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের আগমন উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা ও গুরুত্বপূর্ণ সড়ক পরিদর্শন এবং স্থানীয় জনগণের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল ৪টায় রতনপুর ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, আলেম-ওলামা, জনপ্রতিনিধি, সুধীজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।এর আগে সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার রতনপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা ও গুরুত্বপূর্ণ সড়ক পরিদর্শন করেন।

এ সময় তিনি সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করে শিক্ষা ও যোগাযোগ অবকাঠামোর বিদ্যমান সমস্যা এবং সম্ভাবনা সম্পর্কে খোঁজখবর নেন।মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার বলেন, “জনগণের আস্থা ও সহযোগিতাই উন্নয়নের মূল শক্তি। রতনপুর ইউনিয়নের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামোগত উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করে একটি শান্তিপূর্ণ, বৈষম্যহীন ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলাই আমাদের লক্ষ্য। জনগণের সুখে-দুঃখে পাশে থাকা এবং এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করাই আমার অঙ্গীকার। শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন, সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং জনসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করতে আমরা আন্তরিকভাবে কাজ করে যাব।”বিশেষ অতিথির বক্তব্য দেন সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী (পিএস) শরিফুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী কালীগঞ্জ উপজেলা শাখার আমির আব্দুল ওহাব সিদ্দিকী, উপজেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ এবং উপজেলা সহকারী সেক্রেটারি ও কৃষ্ণনগর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী সহকারী অধ্যাপক মোশারফ হোসেন। তারা বলেন, এলাকার টেকসই উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নে সকলের সম্মিলিত অংশগ্রহণ অপরিহার্য।

এ সময় বক্তব্য দেন রতনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও বিশিষ্ট সমাজসেবক শেখ আলমগীর হোসেন, রতনপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. মতিউর রহমান, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মাওলানা আকছেদুর রহমান, রতনপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবুল কালাম এবং ইউনিয়ন ওলামা বিভাগের সভাপতি বাকি বিল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মাওলানা আব্দুস সবুর সাইফুল।
বক্তারা বলেন, জনগণের প্রত্যাশা পূরণ, শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং একটি আধুনিক, দুর্নীতিমুক্ত, সুশাসনভিত্তিক ও জনবান্ধব রতনপুর ইউনিয়ন গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রতনপুর ইউনিয়ন শাখার আমির ক্বারী আফতাবুজ্জামান। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “এই মতবিনিময় সভার উদ্দেশ্য হলো জনগণের প্রত্যাশা, সমস্যা ও সম্ভাবনার কথা সরাসরি শোনা এবং সেগুলোর কার্যকর সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণ করা। পারস্পরিক সহযোগিতা, সম্প্রীতি ও জনসম্পৃক্ততার মাধ্যমে একটি উন্নত, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ রতনপুর ইউনিয়ন গড়ে তোলা সম্ভব।”
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রতনপুর ইউনিয়ন শাখার সেক্রেটারি মোশারফ হোসেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency