
সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ,সাতক্ষীরা:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা ৩ কালিগঞ্জ -আশাশনি আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুহাদ্দিস রবিউল বাসারএর সাথে কালীগঞ্জ উপজেলার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াত ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টায় কালিগঞ্জ জামায়াত ইসলামের কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায়প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াত ইসলামী দাড়িপাল্লার প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার। তিনি বলেন ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনায় সততার সাথে কাজ করব, আশাশুনি ও কালিগঞ্জ এলাকার উন্নয়নে সমান দৃষ্টি থাকবে। সন্ত্রাস চাঁদাবাজ মাদক ও দুর্নীতি প্রতিরোধে কাজ করতে সাংবাদিকদের সহযোগিতা চান । বাংলাদেশ জামায়াত ইসলামি কালিগঞ্জ উপজেলা শাখার আমির আব্দুল ওহাব সিদ্দিকীর সভাপতিত্বে ও জামায়াত ইসলামীর প্রচার সম্পাদক কাটুনিয়া রাজবাড়ী কলেজের সহকারী অধ্যাপক ডঃ মিজানুর রহমান এর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কালিগঞ্জ জামায়াত ইসলামীর উপজেলা সেক্রেটারি আব্দুর রউফ কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বরী সফু,সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, রিপোর্টার্স ক্লাবের সভাপতি নিয়াজ কাউসার তুহিন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সাংবাদিক আরিফুজ্জামান রাজু, আফজাল হোসেন, কাজী আল মামুন, সোহরাব হোসেন সবুজ, জামায়াত নেতা আব্দুল গফফার,প্রমূখ। এ সময় সাংবাদিকরা প্রার্থীর কাছে বিভিন্ন প্রশ্ন করলে তার উত্তর দেন। মতবিনিময়ে সভায় বিভিন্ন পত্রিকার, অনলাইন ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply