1. dailykakshiyali@wp-ads.net : Dailykakshiyali cPanel : Dailykakshiyali cPanel
  2. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  3. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
  4. support@wordpless.org : WordPress Support : WordPress Support
আমি নির্বাচিত হলে সংখ্যালঘু সম্প্রদায় সহ সকল শ্রেণীর মানুষ নিরাপত্তা নিশ্চিত করা হবে - কাজী আলাউদ্দিন - দৈনিক কাকশিয়ালী
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনামঃ-
কালিগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালিগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তথ্য অধিকার আইন দুর্নীতি প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখতে পারে কোয়াটার ফাইনাল স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুরে টিসিবির ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, উপকৃত ৭১৪ পরিবার জাতীয় পর্যায়ে দ্রুততম মানব কালীগঞ্জের জাকির হোসেন কালীগঞ্জে শান্তি ও সম্প্রীতি রক্ষায় পি এফ জি গ্রুপের এৈমাসিক সভা অনুষ্ঠিত কালিগঞ্জে শহীদ জায়েদা খাতুনের ২৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরা এলজিইডি নির্বাহী প্রকৌশলী বিদায়ী সংবর্ধনা ও নতুন নির্বাহী প্রকৌশলীকে বরণ কালীগঞ্জে বিতর্ক প্রতিযোগিতা ও সততা স্টোর উদ্বোধন – শিক্ষার্থীদের কণ্ঠে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ কালিগঞ্জ উপজেলায় ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা ২৬ জুলাই

আমি নির্বাচিত হলে সংখ্যালঘু সম্প্রদায় সহ সকল শ্রেণীর মানুষ নিরাপত্তা নিশ্চিত করা হবে – কাজী আলাউদ্দিন

  • আপডেট সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১৭২ বার পড়া হয়েছে

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ

“আমি নির্বাচিত হলে সংখ্যালঘু সম্প্রদায় সহ সকল শ্রেণীর মানুষ নিরাপত্তা নিশ্চিত করা হবে। সাথে সাথে সন্ত্রাস, চাঁদাবাজ ,দখল মুক্ত করবো” – ধানের শীষের প্রার্থী সাবেক এমপি কাজী আলাউদ্দিন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাতক্ষীরা–৩ আসনের ধানের শীষের প্রার্থী সাবেক এমপি কাজী আলাউদ্দিন নির্বাচনী উঠান বৈঠকে বলেছেন, আমি নির্বাচিত হতে পারলে আশাশুনি ও কালিগঞ্জ আসনে সন্ত্রাস, দখলবাজি ও চাঁদাবাজির কোনো স্থান হবে না। জনগণের অধিকার, সম্পদ ও সম্মান রক্ষায় আমি সব সময় দৃঢ় অবস্থানে ছিলাম, আগামীতেও থাকবো। জনগন ও আমার মাঝে কোনো ব্যাক্তি নেই, সরাসরি তাদের সমস্যা আমাকে বলতে পারবেন এবং সংখ্যালঘু সম্প্রদায়ের সহ সকল শ্রেণীর মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে কালিগঞ্জ উপজেলার চম্পাফুল ইউনিয়ন বিএনপির উদ্যোগে সনাতনী ধর্মাবলম্বীদের নিয়ে আয়োজিত নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কাজী আলাউদ্দিন আরও বলেন, সনাতনী ধর্মাবলম্বীদের নিরাপত্তা, ধর্মীয় স্বাধীনতা ও পূজা–পার্বণে নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিতে আমি অতীতেও করেছি, ভবিষ্যতেও এটিই হবে আমার প্রথম দায়িত্ব। এ সময় তিনি বলেন, আমি এই দূর্গত থালনায় একটি সাইক্লোন সেল্টার করে দিয়েছি, মন্দিরে মন্দিরে একাধিকবার অনুদান দিয়েছি। নির্বাচিত হলে এই এলাকায় আরও ২টি সাইক্লোন সেল্টার করার ব্যবস্থা করবো, শিক্ষার মান উন্নয়নে কাজ করব।তিনি দাবি করেন, তার তৎকালীন নির্বাচনী এলাকার ১৭টি ইউনিয়নের প্রতিটি মন্দিরে তিনি নিয়মিত অনুদান দিয়েছেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সর্বোচ্চ ভূমিকা রেখেছেন। দখল ও চাঁদাবাজি রোধে অতীতের মতো ভবিষ্যতেও কঠোর অবস্থানে থাকার ঘোষণা দেন তিনি। পাশাপাশি ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি। উঠান বৈঠক শেষে কাজী আলাউদ্দিনের একক প্রচেষ্টায় ধর্ম মন্ত্রণালয়ের বরাদ্দকৃত অর্থ চম্পাফুল ইউনিয়নের থালনা মন্দির কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।উপজেলা কৃষক দলের আহ্বায়ক রোকনুজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আশাশুনী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সম হেদায়েতুল ইসলাম, সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, সাবেক যুগ্ম আহবায়ক আব্দুর রশিদ, কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শেখ শফিকুল ইসলাম বাবু, সাবেক সিনিঃ যুগ্ম আহবায়ক মোঃ আক্তারুজ্জামান বাপ্পী, সাবেক তথ্য বিষয়ক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, কুশুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাসানুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাসান আলী, সহ সভাপতি শেখ হাবিবুল্লাহ, মৌতলা ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আলমগীর হোসেন, সিনিঃ সহ সভাপতি কাজী ইমামউদ্দীন, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আকুল, সাবেক সদস্য সচিব মোফাজ্জেল কবীর পলাশ, কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আল- মাহমুদ ছট্টু, সাধারণ সম্পাদক আফজাল হোসেন গাজী, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জুলফিকার আলি সাপুঁই, সাধারণ সম্পাদক নুরুজ্জামান পাড়, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান হুকুম, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সিনিঃ সহ সভাপতি মেহেদী হাসান বাবু, সাবেক সদস্য সচিব আজিজুর রহমান, মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক সৈয়দ হেমায়েত বাবু, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম বুলু, ধলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক রেজাউল ইসলাম, সাবেক সদস্য সচিব মাহমুদ হোসেন, তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গনিয়ার রহমান গনি, সাবেক আহ্বায়ক এনামুল হক, চাম্পাফুল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল লতিফ, সাবেক সদস্য সচিব আবুল কালাম, নলতা ইউনিয়ন বিএনপির সিনিঃ সহ সভাপতি মাষ্টার শাহীনুর রহমান, ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম ডালিম, রতনপুর বিএনপির সেক্রেটারী ফজলুর রহমান আকাশ, ধলবাড়িয়া বিএনপির সাবেক আহবায়ক রেজাউল ইসলাম, উপজেলা যুবদলের সিনিঃযুগ্ন আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব মোঃ আরিফুর রহমান ছোটন, জাসাস এর আহ্বায়ক মুরশিদ আলী, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী শরিফুল ইসলাম, উপজেলা শ্রমিকদলের সেক্রেটারী শোকর আলী ও তরুন দলের সাবেক আহবায়ক সোহাগ প্রমুখ। উঠান বৈঠকে কালিগঞ্জ ও আশাশুনি উপজেলা বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সাবেক সংসদ বলেন আমি নির্বাচিত হতে পারলে এই জনপদে থাকবেনা কাঁচা রাস্তা, স্বাস্থ্যসেবা, সাইক্লোন সেল্টার নির্মানসহ নাগরিক সেবা যথাযথ ঘরে ঘরে পৌছে দেওয়া হবে। কালিগঞ্জ ও আশাশুনী উপজেলার মানুষের কল্যাণে আমি নিজেকে বিলিয়ে দিবো ইনশাআল্লাহ। সভায় অন্যান্য বক্তারা বলেন, “গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে ধানের শীষ প্রতীকের বিকল্প নেই। কাজী আলাউদ্দিনকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অনুষ্ঠানে থালনার স্থানীয় সনাতন ধর্মাবলম্বীসহ শতশত নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক সাধারণ নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency