1. dailykakshiyali@wp-ads.net : Dailykakshiyali cPanel : Dailykakshiyali cPanel
  2. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  3. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
  4. support@wordpless.org : WordPress Support : WordPress Support
ইয়ুথ ফর সুন্দরবনের উদ্যোগে কালিগঞ্জ বালিকা বিদ্যালয়ে তিন শতাধিক গাছের চারা বিতরণ  - দৈনিক কাকশিয়ালী
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ-
ফারজানার স্মৃতি রক্ষার্থে কাশিবাটি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের সাথে বন্ধু ফোরামের মতবিনিময় রতনপুরে এমপি হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা ও সড়ক পরিদর্শন; মতবিনিময় সভায় উন্নয়নের অঙ্গীকার জেলা শিক্ষা অফিসার কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিদর্শন করলেন সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কালিগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালিগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তথ্য অধিকার আইন দুর্নীতি প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখতে পারে কোয়াটার ফাইনাল স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুরে টিসিবির ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, উপকৃত ৭১৪ পরিবার জাতীয় পর্যায়ে দ্রুততম মানব কালীগঞ্জের জাকির হোসেন কালীগঞ্জে শান্তি ও সম্প্রীতি রক্ষায় পি এফ জি গ্রুপের এৈমাসিক সভা অনুষ্ঠিত

ইয়ুথ ফর সুন্দরবনের উদ্যোগে কালিগঞ্জ বালিকা বিদ্যালয়ে তিন শতাধিক গাছের চারা বিতরণ 

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

সুকুমার দাশ বাচ্চু কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি 

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাতক্ষীরার কালিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার ও ৩ শতাধিক গাছের চারা বিতরণ করা হয়েছে । বৃহস্পতিবার (২৫ জুন-২৬) বেলা ১ টায় কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করে ইয়ুথ ফর সুন্দরবন এবং রূপান্তরের সার্বিক বাস্তবায়নে কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিন্দ্রনাথ বাছাড়ের সভাপতিত্বে ও সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মিলন সাহা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বালিকা বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি ও প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু,রূপান্তরের জেলা সমন্বয়কারী গোলাম কিবরিয়া, বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক খান আবুল বাশার, অ্যাডভোকেট আব্দুস সাত্তার,কালিগঞ্জ প্রেস ক্লাবের যুগ্ন সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, ইউথ ফর সুন্দরবন কমিটির সদস্য সচিব মারুফ হাসান, সহকারী শিক্ষিকা কনিকা সরকার, সহকারী শিক্ষক তুহিন হুদা, প্রমুখ।

 

অনুষ্ঠানে গাছ লাগাও পরিবেশ বাঁচাও চিত্র অংকন প্রতিযোগিতায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে পাঁচ জন শিক্ষার্থীকে সেরা পুরস্কার প্রদান করা হয়, পুরস্কার প্রাপ্তরা হলো সপ্তম শ্রেণীর ছাত্রী উস্মিতা সাহা, ও মেহেরবা পারভেজ, অষ্টম শ্রেণীর ছাত্রী আনিকা তাসনিম রুহি, দশম শ্রেণীর ছাত্রী হুমায়রা, ও সপ্তম শ্রেণীর ছাত্রী নাদিয়া সুলতানা। শেষের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা চলতি দায়িত্বে মিলন সাহা বালিকা বিদ্যালয়ের ক্যাম্পাসে একটি জামরুল গাছের চারা রোপন করেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency