1. dailykakshiyali@wp-ads.net : Dailykakshiyali cPanel : Dailykakshiyali cPanel
  2. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  3. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
  4. support@wordpless.org : WordPress Support : WordPress Support
কালিগঞ্জে বিষ্ণুপুরে এডিপির অর্থায়নে হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ - দৈনিক কাকশিয়ালী
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ-
ফারজানার স্মৃতি রক্ষার্থে কাশিবাটি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের সাথে বন্ধু ফোরামের মতবিনিময় রতনপুরে এমপি হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা ও সড়ক পরিদর্শন; মতবিনিময় সভায় উন্নয়নের অঙ্গীকার জেলা শিক্ষা অফিসার কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিদর্শন করলেন সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কালিগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালিগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তথ্য অধিকার আইন দুর্নীতি প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখতে পারে কোয়াটার ফাইনাল স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুরে টিসিবির ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, উপকৃত ৭১৪ পরিবার জাতীয় পর্যায়ে দ্রুততম মানব কালীগঞ্জের জাকির হোসেন কালীগঞ্জে শান্তি ও সম্প্রীতি রক্ষায় পি এফ জি গ্রুপের এৈমাসিক সভা অনুষ্ঠিত

কালিগঞ্জে বিষ্ণুপুরে এডিপির অর্থায়নে হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ

  • আপডেট সময় : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ২৬৯ বার পড়া হয়েছে

শিমুল হোসেন কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) এর অর্থায়নে ৯টি ওয়ার্ডে ‘৫ শত’ পরিবারে শীতার্ত হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর ২০২৫) বেলা ১১টায় বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম। তিনি বলেন, “শীত মৌসুমে হতদরিদ্র মানুষের কষ্ট লাঘবে এডিপির অর্থায়নে সরকারের পাশাপাশি জনপ্রতিনিধিদের সামাজিক দায়িত্ব রয়েছে। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক কর্তব্য। শীতবস্ত্র বিতরণের এই উদ্যোগ শীতার্ত মানুষের জন্য কিছুটা হলেও স্বস্তি বয়ে আনবে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদ মোস্তফা ও সাংগঠনিক সম্পাদক শেখ মহিউদ্দিন।

 

আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য আলমগীর কবির,ইউপি সদস্য আফসার উদ্দিন, পীযূষ কান্তি রায়,খলিল সরদার, আব্দুল কাদের, জাহিদ আলম, শেখ সিরাজুল ইসলাম, গোলাম রব্বানী, আব্দুস সালাম এবং ইউপি সদস্যা লাইলী পারভীন, পূর্ণিমা রানী ও রোজিনা খাতুন,১নং ওয়ার্ড বিএনপির সভাপতি গোলাম বারী, সাধারণ সম্পাদক আকবর আলী মোল্লা, সহ-সভাপতি আব্দুল আজিজ, ৭নং ওয়ার্ড সভাপতি সাইদুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।শেষে অতিথিবৃন্দ শীতার্ত হতদরিদ্র ও অসহায় মানুষের হাতে কম্বল তুলে দেন। স্থানীয়রা এ মানবিক উদ্যোগের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency