1. dailykakshiyali@wp-ads.net : Dailykakshiyali cPanel : Dailykakshiyali cPanel
  2. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  3. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
  4. support@wordpless.org : WordPress Support : WordPress Support
কৃষ্ণনগরে জামায়াতের দাঁড়িপাল্লার প্রার্থী মহাদ্দিস রবিউল বাসারের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  - দৈনিক কাকশিয়ালী
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ-
কালিগঞ্জের রতনপুরে চেয়ারম্যান পদপ্রার্থী শেখ আলমগীর হোসেনের নিজস্ব অর্থায়নে খালের ওপর বাঁশের সাঁকো নির্মাণ কালীগঞ্জে দুর্নীতি বিরোধী রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত – নলতা মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন দক্ষিণ শ্রীপুর কুশলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ৬ মাসের এডহক কমিটির অনুমোদন ‘আমার মেয়েটা বাবাকে আর কোনোদিন ডাকতে পারবে না’—স্বামী হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়লেন স্ত্রী জাতীয় সাংবাদিক সংস্থা’র পক্ষ থেকে অ্যাথলেটিক্স জাকিরকে সংবর্ধনা প্রদান দ্রুততম মানব জাকির হোসেনের বাড়িতে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত হয়ে সংবর্ধনা দিলেন কালিগঞ্জে পুলিশের মাদকবিরোধী বিশেষ মহড়া কালীগঞ্জের কৃষ্ণনগরে জমি জায়গা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের দায়ের কোপে পিতা পুত্র আহত সাতক্ষীরা মেডিকেলে চিকিৎসাধীন দীর্ঘ খোঁজাখুঁজির অবসান কালিন্দী নদীতে নিখোঁজ পিয়ার আলীর মরদেহ মিলল ইছামতী নদীর খারহাট এলাকায় দেশসেরা স্প্রিন্টার দ্রুততম মানব কালিগঞ্জের জাকির হোসেনকে জামায়াত ইসলামীর সংবর্ধনা

কৃষ্ণনগরে জামায়াতের দাঁড়িপাল্লার প্রার্থী মহাদ্দিস রবিউল বাসারের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত 

  • আপডেট সময় : শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
  • ১৮২ বার পড়া হয়েছে

।। সুকুমার দাশ বাচ্চু।। কালিগঞ্জ সাতক্ষীরা: 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক কৃষক ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) বিকাল ৪টায় কৃষ্ণনগর ইউনিয়নের কৃষাণ-মজদুর ইউনাইটেড একাডেমি হাইস্কুল মাঠ প্রাঙ্গণে এ নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে কৃষ্ণনগর ইউনিয়ন জামায়াতের আমির মাস্টার ইব্রাহিম বাহারির সভাপতিত্বে এবং কালিগঞ্জ উপজেলা যুব জামায়াতের সেক্রেটারি ও ইউপি সদস্য জামাল ফারুকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-৩ (আশাশুনি–কালিগঞ্জ) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার।

প্রধান অতিথির বক্তব্যে মুহাদ্দিস রবিউল বাশার বলেন, জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দেশের কৃষক ও শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে। শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে কৃষক-শ্রমিকদের সম্মানজনক জীবন নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। তিনি আরও বলেন, দেশের অর্থনীতির চালিকাশক্তি কৃষক ও শ্রমিক সমাজ আজ নানা বৈষম্য ও বঞ্চনার শিকার। এই অবস্থা থেকে উত্তরণে ইসলামী আদর্শভিত্তিক সুশাসনের বিকল্প নেই।

 

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মোঃ জুবায়ের হোসেন, জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস সবুর এবং জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মোঃ আব্দুল গফফার।

এছাড়াও উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, সহকারী সেক্রেটারি মোশাররফ হোসেন চৌধুরী, শুরা ও কর্মপরিষদ সদস্য ড. মিজানুর রহমান, কালিগঞ্জ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাস্টার সালাউদ্দিন আহমেদসহ উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কৃষক-শ্রমিক, দলীয় কর্মী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

সমাবেশে বক্তারা দেশের কৃষক ও শ্রমিক সমাজের ন্যায্য দাবি আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency