1. dailykakshiyali@wp-ads.net : Dailykakshiyali cPanel : Dailykakshiyali cPanel
  2. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  3. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
  4. support@wordpless.org : WordPress Support : WordPress Support
দেবহাটায় আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা  - দৈনিক কাকশিয়ালী
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ-
কালিগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালিগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তথ্য অধিকার আইন দুর্নীতি প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখতে পারে কোয়াটার ফাইনাল স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুরে টিসিবির ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, উপকৃত ৭১৪ পরিবার জাতীয় পর্যায়ে দ্রুততম মানব কালীগঞ্জের জাকির হোসেন কালীগঞ্জে শান্তি ও সম্প্রীতি রক্ষায় পি এফ জি গ্রুপের এৈমাসিক সভা অনুষ্ঠিত কালিগঞ্জে শহীদ জায়েদা খাতুনের ২৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরা এলজিইডি নির্বাহী প্রকৌশলী বিদায়ী সংবর্ধনা ও নতুন নির্বাহী প্রকৌশলীকে বরণ কালীগঞ্জে বিতর্ক প্রতিযোগিতা ও সততা স্টোর উদ্বোধন – শিক্ষার্থীদের কণ্ঠে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ কালিগঞ্জ উপজেলায় ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা ২৬ জুলাই

দেবহাটায় আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা 

  • আপডেট সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ২৮০ বার পড়া হয়েছে

শেখ ফারুক হোসেন বিশেষ প্রতিনিধিঃ

“প্রতিবন্ধী অন্তভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি ” এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার দেবহাটায় ৩৪ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৭ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৩ ডিসেম্বর ২০২৫, সকাল ১০ টায় উপজেলা মডেল মসজিদ (ইমাম প্রশিক্ষণ কেন্দ্র) উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবার আয়োজনে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা’র সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপার ভাইজার মিজানুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগতম বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা সমাজসেবা অফিসার তরিকুল ইসলাম। অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য সিরাজুল ইসলাম, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ডাঃ অহিদুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আহমেদ তাহমীর সিদ্দিকী, ছাত্র প্রতিনিধি ইমরান হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কৃষি অফিসার জয়দেব পাল, দেবহাটা বিবিএমপি ইনস্টিটিউট হাইস্কুলে প্রধান শিক্ষক মদন মোহন পাল ও যুব উন্নয়ন কর্মকর্তা মঈনুল হাসানসহ উপজেলার প্রতিবন্ধী ও তাদের অভিভাবক বৃন্দরা।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency