1. dailykakshiyali@wp-ads.net : Dailykakshiyali cPanel : Dailykakshiyali cPanel
  2. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  3. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
  4. support@wordpless.org : WordPress Support : WordPress Support
ব্রহ্মরাজপুরে বৃষ্টির পানি সংরক্ষণের জন্য পানির ট্যাংক বিতরণ - দৈনিক কাকশিয়ালী
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনামঃ-
সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কালিগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালিগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তথ্য অধিকার আইন দুর্নীতি প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখতে পারে কোয়াটার ফাইনাল স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুরে টিসিবির ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, উপকৃত ৭১৪ পরিবার জাতীয় পর্যায়ে দ্রুততম মানব কালীগঞ্জের জাকির হোসেন কালীগঞ্জে শান্তি ও সম্প্রীতি রক্ষায় পি এফ জি গ্রুপের এৈমাসিক সভা অনুষ্ঠিত কালিগঞ্জে শহীদ জায়েদা খাতুনের ২৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরা এলজিইডি নির্বাহী প্রকৌশলী বিদায়ী সংবর্ধনা ও নতুন নির্বাহী প্রকৌশলীকে বরণ কালীগঞ্জে বিতর্ক প্রতিযোগিতা ও সততা স্টোর উদ্বোধন – শিক্ষার্থীদের কণ্ঠে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’

ব্রহ্মরাজপুরে বৃষ্টির পানি সংরক্ষণের জন্য পানির ট্যাংক বিতরণ

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭০ বার পড়া হয়েছে

মো. হাফিজুল ইসলাম, সাতক্ষীরা :

সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুরে বৃষ্টির পানি সংরক্ষণের লক্ষ্যে পানির ট্যাংক বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে ডিবি ইউনাইটেড হাইস্কুল মাঠে সিডো’র বাস্তবায়নে এবং বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোঃ বদরুদ্দোজা। তিনি উপস্থিত উপকারভোগীদের মাঝে ১০০০ লিটারের ১৯ টি পানির ট্যাংক হস্তান্তর করেন।

সিডো’র নির্বাহী কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাসের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মোঃ করিমুল হক, ফাইনান্স অফিসার চন্দন কুমার বৈদ্য প্রমুখ।

এসময় বক্তারা বলেন, বৃষ্টির পানি সংরক্ষণ করে তা ব্যবহার করা হলে ভূগর্ভস্থ পানির উপর চাপ কমবে এবং লবনাক্ততা বৃদ্ধিজনিত বিশুদ্ধ পানি সংকট নিরসনে সহায়ক ভূমিকা রাখবে। তারা এ উদ্যোগকে সময়োপযোগী ও টেকসই উন্নয়নের জন্য কার্যকর পদক্ষেপ বলে অভিহিত করেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency