
কালিগঞ্জ ব্যুরো:
কালীগঞ্জের মথুরেশপুরে বায়তুল আমান জামে মসজিদে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৩রা অক্টোবর শুক্রবার আসর নামাজ হতে হাম,নাথ ও ইসলামী গজলের মধ্য দিয়ে মাহফিলের কার্যক্রম শুরু হয়।
মসজিদের সভাপতি শেখ শহীদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ মুস্তাহিদুর রহমান লিটনের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে কোরআন হাদিসের আলোকে আলোচনা পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি জামাল হোসেন সালেহী। দ্বিতীয় বক্তা হিসেবে কোরআন ও হাদিসের আলোকে আলোচনা পেশ করেন তরুণ উদীয়মান বক্তা হাফেজ মাওলানা মো. ওসমান গনি সালেহি।
চরদহা বাইতুল আমান জামে মসজিদ কমিটি,যুবক কমিটি ও মুসল্লী বৃন্দের আয়োজনে উক্ত মাহফিলে মধ্যরাত পর্যন্ত চলা মাহফিলে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) জীবন বৃত্তান্ত নিয়ে দীর্ঘ আলোচনা শেষে দেশ জাতি তথা মুসলিম উম্মার শান্তি কামনায় প্রধান বক্তার দোয়া ও মোনাজাতের মাধ্যমে উক্ত মাহফিলের সমাপ্তি হয়।
Leave a Reply