1. dailykakshiyali@wp-ads.net : Dailykakshiyali cPanel : Dailykakshiyali cPanel
  2. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  3. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
  4. support@wordpless.org : WordPress Support : WordPress Support
সম্রাট আওরঙ্গজেবের আমলে নির্মিত কালীগঞ্জে কালের সাক্ষী ঐতিহাসিক প্রবাজপুর শাহী মসজিদ - দৈনিক কাকশিয়ালী
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ-
কালিগঞ্জের রতনপুরে চেয়ারম্যান পদপ্রার্থী শেখ আলমগীর হোসেনের নিজস্ব অর্থায়নে খালের ওপর বাঁশের সাঁকো নির্মাণ কালীগঞ্জে দুর্নীতি বিরোধী রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত – নলতা মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন দক্ষিণ শ্রীপুর কুশলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ৬ মাসের এডহক কমিটির অনুমোদন ‘আমার মেয়েটা বাবাকে আর কোনোদিন ডাকতে পারবে না’—স্বামী হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়লেন স্ত্রী জাতীয় সাংবাদিক সংস্থা’র পক্ষ থেকে অ্যাথলেটিক্স জাকিরকে সংবর্ধনা প্রদান দ্রুততম মানব জাকির হোসেনের বাড়িতে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত হয়ে সংবর্ধনা দিলেন কালিগঞ্জে পুলিশের মাদকবিরোধী বিশেষ মহড়া কালীগঞ্জের কৃষ্ণনগরে জমি জায়গা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের দায়ের কোপে পিতা পুত্র আহত সাতক্ষীরা মেডিকেলে চিকিৎসাধীন দীর্ঘ খোঁজাখুঁজির অবসান কালিন্দী নদীতে নিখোঁজ পিয়ার আলীর মরদেহ মিলল ইছামতী নদীর খারহাট এলাকায় দেশসেরা স্প্রিন্টার দ্রুততম মানব কালিগঞ্জের জাকির হোসেনকে জামায়াত ইসলামীর সংবর্ধনা

সম্রাট আওরঙ্গজেবের আমলে নির্মিত কালীগঞ্জে কালের সাক্ষী ঐতিহাসিক প্রবাজপুর শাহী মসজিদ

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৫৬ বার পড়া হয়েছে

।।সুকুমার দাশ বাচ্চু।। 

সাতক্ষীরার কালিগঞ্জে ৩৩৩ বছর আগের মসজিদ!

সম্রাট আওরঙ্গজেব এই অঞ্চলে রক্ষিত তার সৈন্যদের নামাজ আদায়ের ব্যবস্থার জন্য সুবেদার প্রবাজ খাঁকে একটি মসজিদ নির্মাণের নির্দেশ দেন। নির্দেশনা অনুযায়ী সুবেদার প্রবাজ খাঁ ১৬৯৩ সালে (১১০৪ হিজরি) রমজান মাসে এই মসজিদ নির্মাণ শুরু করেন। প্রবাজ খাঁর নামানুসারে মসজিদের নাম হয় প্রবাজপুর শাহী মসজিদ।

 

ঐতিহাসিক এই মসজিদের নির্মাণশৈলী বেশ দৃষ্টিনন্দন। মসজিদের গায়ের নকশায় রয়েছে মোঘল অলঙ্করণ। মসজিদের পশ্চিম দেয়ালে রয়েছে নকশাখচিত তিনটি খিলান, আর পুরো মসজিদ আচ্ছাদিত করে রয়েছে একটি গম্বুজ।মসজিদটি বর্তমানে প্রত্নতত্ত্ব বিভাগের অধীনে সংস্কার করা হয়েছে। কালিগঞ্জ উপজেলা থেকে প্রায় তিন কিলোমিটার দূরে প্রবাজপুর গ্রামে গ্রামে এই মসজিদটি আজও স্বমহিমায় কালের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে। এখানে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা হয়।প্রতি শুক্রবার অনেক দূর দুরান্ত থেকে অনেকে জুম্মার নামাজ আদায় করতে আসেন এই মসজিদে।কথিত আছে এই মসজিদে কেউ মানত করলে তা বিফলে যায় না এমনটি জানিয়েছে এলাকাবাসী। মসজিদে নামে অনেক জমি ছিল, জমিগুলো কতিপয় ব্যক্তিরা জমি আত্মসাৎ এর লক্ষ্যে নিজের নামে রেকর্ড করার অভিযোগ রয়েছে। এ বিষয়ে আদালতে মামলা রয়েছে বলে জানা গেছে। মসজিদ কমিটি মজিদের জমিগুলো উদ্ধারসহ মসজিদটি সংস্কারে সরকারি সুযোগ-সুবিধা প্রাপ্তির জন্য জেলা ও উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency