1. dailykakshiyali@wp-ads.net : Dailykakshiyali cPanel : Dailykakshiyali cPanel
  2. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  3. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
  4. support@wordpless.org : WordPress Support : WordPress Support
আমি নির্বাচিত হলে কালিগঞ্জ ও আশাশুনিতে ৫০ শয্যার হাসপাতাল ১০০ শয্যায় উন্নীত করা হবে নির্বাচনী উঠান বৈঠকে সাবেক এমপি কাজী আলাউদ্দিনের অঙ্গীকার - দৈনিক কাকশিয়ালী
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ-
ফারজানার স্মৃতি রক্ষার্থে কাশিবাটি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের সাথে বন্ধু ফোরামের মতবিনিময় রতনপুরে এমপি হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা ও সড়ক পরিদর্শন; মতবিনিময় সভায় উন্নয়নের অঙ্গীকার জেলা শিক্ষা অফিসার কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিদর্শন করলেন সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কালিগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালিগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তথ্য অধিকার আইন দুর্নীতি প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখতে পারে কোয়াটার ফাইনাল স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুরে টিসিবির ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, উপকৃত ৭১৪ পরিবার জাতীয় পর্যায়ে দ্রুততম মানব কালীগঞ্জের জাকির হোসেন কালীগঞ্জে শান্তি ও সম্প্রীতি রক্ষায় পি এফ জি গ্রুপের এৈমাসিক সভা অনুষ্ঠিত

আমি নির্বাচিত হলে কালিগঞ্জ ও আশাশুনিতে ৫০ শয্যার হাসপাতাল ১০০ শয্যায় উন্নীত করা হবে নির্বাচনী উঠান বৈঠকে সাবেক এমপি কাজী আলাউদ্দিনের অঙ্গীকার

  • আপডেট সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৯ বার পড়া হয়েছে

ফজলুল হক,কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ৮টায় ইউনিয়নের চিংড়া সার্বজনীন দূর্গা মন্দির প্রাঙ্গণে এই উঠান বৈঠক ও সমাবেশ অনুষ্ঠিত হয়। চিংড়া সার্বজনীন দূর্গা মন্দির কমিটির সভাপতি সমরেশ মন্ডল এর সভাপতিত্বে এবং সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক সঞ্জয় মন্ডল এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব কাজী মো. আলাউদ্দিন। যুব সমাজকে মাদকমুক্ত রাখতে প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নির্মাণের ঘোষণা বক্তব্যে কাজী আলাউদ্দিন বলেন,যুব সমাজকে মাদকমুক্ত রাখতে প্রতিটি ইউনিয়নে নন্দিত একটি করে খেলার মাঠ নির্মাণ করা হবে, যাতে পড়তে-বয়সি যুবকেরা মাদকের ছোবল থেকে দূরে থাকতে পারে। স্বাস্থ্যসেবা উন্নয়নে বড় ঘোষণা  তিনি আরও বলেন, কালিগঞ্জ ও আশাশুনি উপজেলার ৫০ শয্যা হাসপাতাল ১০০ শয্যায় উন্নীত করা হবে, যাতে সাধারণ মানুষ দ্রুত ও মানসম্মত স্বাস্থ্যসেবা পেতে পারে। ২০০১ সালের নির্বাচনের স্মৃতি তুলে ধরে উন্নয়নের প্রতিশ্রুতি নিজের রাজনৈতিক অতীত স্মরণ করে তিনি বলেন, ২০০১ সালের ১লা অক্টোবর আপনাদের ভোটে আমি এমপি নির্বাচিত হয়েছিলাম। সেই নির্বাচনে আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী ডা. এ.এফ.এম. রুহুল হককে পরাজিত করে কালিগঞ্জ–দেবহাটার ১৭টি ইউনিয়নের মানুষের সেবা করেছি। তিনি প্রতিশ্রুতি দেন টেকসই বেরিবাঁধ নির্মাণ

প্রতিটি গ্রামে সুপেয় পানির ব্যবস্থা কালিগঞ্জ- আশাশুনি অঞ্চলকে চাঁদাবাজ ও দখলবাজমুক্ত করা হিন্দু-মুসলিম সব সম্প্রদায়ের উদ্দেশে তিনি বলেন, ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমাকে বিজয়ী করুন। উন্নয়ন করার সুযোগ দিন। জামায়াত-শিবির প্রসঙ্গে সতর্কতা কাজী আলাউদ্দিন আরও বলেন, ধর্মান্ধ জামায়াত শিবিরের চক্রান্তে বিভ্রান্ত হবেন না। তারা মিথ্যা কথা বলে মানুষকে ভুল পথে নিয়ে যেতে চায়। সারা দেশে ভোট দিলে তারা তিনটির বেশি আসন পায় না। দুর্নীতি বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার তিনি দাবি করেন, বিগত দিনে বহু এমপি দুর্নীতির দায়ে জেল খেটেছেন ও জরিমানা দিয়েছেন; কিন্তু আমি এমপি থাকা অবস্থায় কোনো দুর্নীতি বা অর্থপাচারের অভিযোগ এক ফোঁটাও নেই। তিনি আরও আশ্বস্ত করে বলেন কোনো শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্য করিনি। পুনরায় নির্বাচিত হলে বিনা টাকায় শিক্ষিত বেকারদের চাকরির ব্যবস্থা করা হবে এছাড়া তিনি জানান, বিএনপি ক্ষমতায় এলে প্রত্যেক পরিবারকে একটি করে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে,যা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা করেছেন। অতিথিদের উপস্থিতি অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা কমিটির সদস্য শেখ এবাদুল ইসলাম।বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন  মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ নাজমুল ইসলাম বাবু,সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম টোকন,সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম,উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এম হাফিজুর রহমান শিমুল সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক এসএম রেদওয়ান ফেরদাউস রনি মৌতলা বিএনপির সাবেক সদস্য সচিব কাজী মোফাজ্জেল কবীর পলাশ উকশা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (অব.) প্রভাস চন্দ্র মন্ডল,ইউপি সদস্যা প্রমিলা রাণী,অব. শিক্ষক রবিন্দ্রনাথ মন্ডল,দূর্গা মন্দির কমিটির সেক্রেটারি সঞ্জয় মন্ডল প্রমুখ।বৃহৎ অংশগ্রহণ উঠান বৈঠকে শতশত সনাতনী নারী–পুরুষসহ কালিগঞ্জের বিভিন্ন ইউনিয়নের বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের উদ্দেশ্য অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল সনাতন ধর্মাবলম্বীদের সম্পৃক্ত করা এবং সাতক্ষীরা ০৩ (কালিগঞ্জ–আশাশুনি) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব কাজী মো. আলাউদ্দিনকে বিজয়ী করা ও সামনে নির্বাচনের প্রস্তুতি জোরদার করা।

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency