1. dailykakshiyali@wp-ads.net : Dailykakshiyali cPanel : Dailykakshiyali cPanel
  2. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  3. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
  4. support@wordpless.org : WordPress Support : WordPress Support
আলিপুর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সন্মেলন সম্পন্ন  - দৈনিক কাকশিয়ালী
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ-
ফারজানার স্মৃতি রক্ষার্থে কাশিবাটি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের সাথে বন্ধু ফোরামের মতবিনিময় রতনপুরে এমপি হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা ও সড়ক পরিদর্শন; মতবিনিময় সভায় উন্নয়নের অঙ্গীকার জেলা শিক্ষা অফিসার কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিদর্শন করলেন সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কালিগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালিগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তথ্য অধিকার আইন দুর্নীতি প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখতে পারে কোয়াটার ফাইনাল স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুরে টিসিবির ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, উপকৃত ৭১৪ পরিবার জাতীয় পর্যায়ে দ্রুততম মানব কালীগঞ্জের জাকির হোসেন কালীগঞ্জে শান্তি ও সম্প্রীতি রক্ষায় পি এফ জি গ্রুপের এৈমাসিক সভা অনুষ্ঠিত

আলিপুর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সন্মেলন সম্পন্ন 

  • আপডেট সময় : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ১৮৩ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি :

সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সন্মেলন সম্পন্ন হয়েছে। শুক্রবার ১৭ অক্টোবর বিকাল ০৩ টায় মাহমুদপুর বাজারে আলিপুর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সন্মেলন অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক ও সংসদীয় আসন সাতক্ষীরা-১ এর সাংগঠনিক টিম প্রধান ড.মোঃ মনিরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এইচ.এম রহমাতুল্লাহ পলাশ।

প্রধান বক্তা ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য এ্যাডঃ নুরুল ইসলাম, জেলা বিএনপির সদস্য প্রভাষক মোঃ আতাউর রহমান, সাবেক জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক ও আলিপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রউফ ও জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আবুল হাসান হাদী, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক হাবিবুর রহমান হাবিব। এসময় উপজেলাসহ আলিপুর ইউনিয়নের সকল ওয়ার্ড কমিটির সদস্যরা ও ইউনিয়ন কমিটির সদস্যরা এবং ইউনিয়ন বিএনপির নেতা কর্মীরা, যুবদল, ছাত্র দল সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সন্মেলন শেষে জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও সাতক্ষীরা-১ সাংগঠনিক টিম প্রধান ড. মোঃ মনিরুজ্জামান আলিপুর ইউনিয়ন বিএনপির বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন। বিনাপ্রতিদ্বন্দ্বীতায় সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ রেজাউল ইসলাম, সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন মুহাম্মদ হাদিউজ্জামান বাদশাহ ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ মোস্তাফিজুর রহমান চান্দু।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency