1. dailykakshiyali@wp-ads.net : Dailykakshiyali cPanel : Dailykakshiyali cPanel
  2. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  3. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
  4. support@wordpless.org : WordPress Support : WordPress Support
আশাশুনীর শোভনালী ইউনিয়নে খলিসনি কালী মন্দিরে ধানের শীষের সমর্থনে মতবিনিময় সভা - দৈনিক কাকশিয়ালী
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনামঃ-
কালিগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালিগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তথ্য অধিকার আইন দুর্নীতি প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখতে পারে কোয়াটার ফাইনাল স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুরে টিসিবির ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, উপকৃত ৭১৪ পরিবার জাতীয় পর্যায়ে দ্রুততম মানব কালীগঞ্জের জাকির হোসেন কালীগঞ্জে শান্তি ও সম্প্রীতি রক্ষায় পি এফ জি গ্রুপের এৈমাসিক সভা অনুষ্ঠিত কালিগঞ্জে শহীদ জায়েদা খাতুনের ২৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরা এলজিইডি নির্বাহী প্রকৌশলী বিদায়ী সংবর্ধনা ও নতুন নির্বাহী প্রকৌশলীকে বরণ কালীগঞ্জে বিতর্ক প্রতিযোগিতা ও সততা স্টোর উদ্বোধন – শিক্ষার্থীদের কণ্ঠে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ কালিগঞ্জ উপজেলায় ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা ২৬ জুলাই

আশাশুনীর শোভনালী ইউনিয়নে খলিসনি কালী মন্দিরে ধানের শীষের সমর্থনে মতবিনিময় সভা

  • আপডেট সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ২৯৩ বার পড়া হয়েছে

মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা :

সাতক্ষীরার আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের খলিসনি কালী মন্দির প্রাঙ্গণে সনাতনী ধর্মাবলম্বীদের সাথে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর ২০২৫) অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী, সাবেক এমপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী আলাউদ্দিন।

আশাশুনি খলিসনি কালী মন্দিরের সভাপতি রনজিত বিশ্বাস’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভাপতিত্বে

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—আশাশুনি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক

চেয়ারম্যান রুহুল কুদ্দুস, আশাশুনি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, , আশাশুনি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ আঃ রশিদ

আশাশুনি উপজেলা যুবদল সাবেক সভাপতি মোঃ বজলুর রহমান, আনুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শওকত হোসেন,আশাশুনি উপজেলা কৃষকদলের আহ্বায়ক লিয়াকত হোসেন, আশাশুনি উপজেলা জাসাস আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ প্রমুখ।

সভায় বক্তারা সনাতনী সম্প্রদায়ের নিরাপত্তা, মন্দির সুরক্ষা, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং এলাকার উন্নয়নমূলক বিভিন্ন দিক তুলে ধরে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। প্রধান অতিথি কাজী আলাউদ্দিন বলেন, “সব ধর্মের মানুষের অধিকার ও সম্মান রক্ষায় বিএনপি অঙ্গীকারবদ্ধ। আশাশুনীর উন্নয়ন ও সাম্প্রদায়িক শান্তি বজায় রাখতে সবাইকে একসাথে কাজ করতে হবে।”

মতবিনিময় সভায় বিপুল সংখ্যক সনাতনী ধর্মাবলম্বীসহ স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency