1. dailykakshiyali@wp-ads.net : Dailykakshiyali cPanel : Dailykakshiyali cPanel
  2. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  3. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
  4. support@wordpless.org : WordPress Support : WordPress Support
কালিগঞ্জের চাঁচাই ফুটবল মাঠে ঐতিহ্যবাহী হাডুডু প্রতিযোগিতা অনুষ্ঠিত - দৈনিক কাকশিয়ালী
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনামঃ-
কালিগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালিগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তথ্য অধিকার আইন দুর্নীতি প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখতে পারে কোয়াটার ফাইনাল স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুরে টিসিবির ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, উপকৃত ৭১৪ পরিবার জাতীয় পর্যায়ে দ্রুততম মানব কালীগঞ্জের জাকির হোসেন কালীগঞ্জে শান্তি ও সম্প্রীতি রক্ষায় পি এফ জি গ্রুপের এৈমাসিক সভা অনুষ্ঠিত কালিগঞ্জে শহীদ জায়েদা খাতুনের ২৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরা এলজিইডি নির্বাহী প্রকৌশলী বিদায়ী সংবর্ধনা ও নতুন নির্বাহী প্রকৌশলীকে বরণ কালীগঞ্জে বিতর্ক প্রতিযোগিতা ও সততা স্টোর উদ্বোধন – শিক্ষার্থীদের কণ্ঠে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ কালিগঞ্জ উপজেলায় ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা ২৬ জুলাই

কালিগঞ্জের চাঁচাই ফুটবল মাঠে ঐতিহ্যবাহী হাডুডু প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • আপডেট সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১৮৬ বার পড়া হয়েছে

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী চাঁচাই ফুটবল মাঠে গ্রামীণ খেলাধুলার অন্যতম প্রাচীন ও জনপ্রিয় খেলা হাডুডু প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) বিকেল ৪টার দিকে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উৎসাহে মুখর পরিবেশে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। খেলার শুরু থেকেই মাঠে দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। দুই দলের খেলোয়াড়দের কৌশল, দক্ষতা ও দ্রুত গতির খেলা দর্শকদের মুগ্ধ করে তোলে। প্রতিটি মুহূর্তে মাঠ ও আশপাশের এলাকা উল্লাসে মুখরিত হয়ে ওঠে।

স্থানীয় ক্রীড়া সংগঠক ও সামাজিক নেতৃবৃন্দ জানান, গ্রামের হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী খেলাধুলা পুনরুজ্জীবিত করতেই এই আয়োজন করা হয়েছে। তরুণ প্রজন্মকে মাঠমুখী করা এবং মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলেও তারা জানান।

খেলা শেষে বিজয়ী দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন আয়োজক কমিটির সভাপতি। উপস্থিত অতিথিরা বলেন, হাডুডু শুধু খেলা নয়, এটি বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতির এক উজ্জ্বল প্রতীকযা প্রজন্ম থেকে প্রজন্মে ধরে রাখা প্রয়োজন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency