
।। সুকুমার দাশ বাচ্চু।। কালিগঞ্জ (সাতক্ষীরা) :
সাতক্ষীরার কালিগঞ্জে ৩৪ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং জাতীয় প্রতিবন্ধী দিবস পালন উপলক্ষে রালী ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা অধিদপ্তর কালিগঞ্জ সাতক্ষীরা এর আয়োজনে ও সুবর্ন নাগরিক উন্নয়ন সংস্থার আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে বুধবার (৩ নভেম্বার) সকাল ১০টায় এক র্যালী বাইর হয় র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।পরে “প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি,সামাজিক অগ্রগতি তরম্বিত করি ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আলোচনা সভায় উপজেলা সমাজসেবা অফিসার শাকিল আহমেদ এর সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আকরাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাইনুল ইসলাম খান, বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আখতারুজ্জামান পল্টু, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, যুগ্ন সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, সমাজসেবক আব্দুর রব, উপজেলা সহকারী পল্লী উন্নয়ন অফিসার অনুপ কুমার লস্কর,উপজেলা পরিসংঘন কর্মকর্তা শ্মশান কুমার, সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ফরহাদ রেজা, এমজেএফ এর নির্বাহী পরিচালক আজহারুল ইসলাম, জনকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মারুফ হাসান, সমতা সংস্থার নির্বাহী পরিচালক রুবিনা খাতুন,প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্রের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন প্রমুখ।অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন খাদিজা হেনা। প্রধান অতিথি উপজেলা ভাবপ্রাপ্ত কর্মকর্তা মইনুল ইসলাম খান বলেন প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তাদেরও অধিকার আছে সকল সুযোগ সুবিধার।প্রতিবন্ধীদের ভাতা আরো বাড়ানোর প্রস্তাব করেন। অনুষ্ঠানের সভাপতি উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ বলেন বাংলাদেশের মোট জনসংখ্যার একটি উল্লেখযোগ্য অংশ প্রতিবন্ধী।প্রতিবন্ধী ব্যক্তিদের ও সুরক্ষা আইন ২০১৩ বাস্তবায়নের জন্য সমাজসেবা অধিদপ্তর একটি সফটওয়্যার প্রতিষ্ঠা করে যার নাম প্রতিবন্ধিতা সনাক্তকরণ জরিপ। বর্তমানে প্রতিবন্ধী ব্যক্তির সংখ্যা ৩৬ লক্ষ ৫১ হাজার ৬ শত ৭৬ জন।তিনি বলেন সংবিধানের ১৫ ঘ অনুচ্ছেদ অনুযায়ী সরকার ২০০৫ ও ২০০৬ অর্থবছরে রাষ্ট্রের দায়িত্বের অংশ হিসেবে প্রতিবন্ধী ভাতা কর্মসূচি চালু করেছে। প্রাথমিকভাবে ১০ লক্ষ ৪১ হাজার ৬৬ জন প্রতিবন্ধীকে প্রতিমাসে ২০০ টাকা হারে ভাতা দেওয়া হয়।চলতি ২০২৫ ২০২৬ অর্থবছরে প্রতিবন্ধী সুবিধাভোগীর সংখ্যা ৩২, ৩৪ লাখ থেকে ৩৪,৫০ লাখে উন্নীত হয়েছে।মাসিক ভাতার হার ৯০০ টাকা করে দেওয়া হবে।বাংলাদেশ সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের বিশেষ গুরুত্ব দিচ্ছে। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও প্রতিবন্ধী সংগঠনের নেতৃবৃন্দ সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে একজন প্রতিবন্ধী ব্যক্তিকে উপজেলা সমাজসেবা অফিসের পক্ষ থেকেসেলাই মেশিন প্রদান করা হয়।
Leave a Reply