1. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  2. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
কালিগঞ্জে থানা সংস্কারের নামে চাঁদা আদায়ের অভিযোগ"নির্বাচন পরিচালনা কমিটি দায় দিয়ে এড়াচ্ছে ওসি  - দৈনিক কাকশিয়ালী
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ-
কালিগঞ্জে জমি বিরোধের জেরে গৃহবধূকে মারধর, শ্লীলতাহানি ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের সাফল্য ও গৌরবের ৫৭ বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনী উৎসব অনুষ্ঠিত কালিগঞ্জে ৯ সু-সন্তানকে পুরস্কার প্রদান, ঐতিহ্যবাহী লাঠিখেলায় মুখর বন্দকাটি কালিগঞ্জে জমি বিক্রির টাকা আত্মসাত” বসতভিটা দখলের চেষ্টা’থানায় লিখিত অভিযোগ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী পালন  ডা : আকছেদুর রহমান সড়ক দুর্ঘটনায় আহত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন  কালিগঞ্জে জমি দখলের অভিযোগ,প্রাণনাশের হুমকির দাবি ১০০ মিটার দৌড়ে খুলনা বিভাগীয় চ্যাম্পিয়ন কালীগঞ্জের জাকির কালিগঞ্জে তরুণী অপহরণের চেষ্টাকালে কথিত ‘অজ্ঞান পার্টির’ দুই সদস্য আটক, প্রাইভেটকার জব্দ

কালিগঞ্জে থানা সংস্কারের নামে চাঁদা আদায়ের অভিযোগ”নির্বাচন পরিচালনা কমিটি দায় দিয়ে এড়াচ্ছে ওসি 

  • আপডেট সময় : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

শিমুল হোসেন কালিগঞ্জ সাতক্ষীরা ব্যুরো

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজারে থানা সংস্কারের নামে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। গত কয়েকদিন ধরে বাজারের নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা দোকানভেদে ৫০০ থেকে ২০০০ টাকা পর্যন্ত আদায় করছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। তবে এ বিষয়ে কোনো নির্দেশনা দেয়নি বলে দাবি করেছে থানা প্রশাসন।বর্তমানে চাঁদা আদায়ের এ অভিযোগে বাজারের ব্যবসায়ীদের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত সুষ্ঠু তদন্ত ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। নাজিমগঞ্জ বাজারে গিয়ে কথা হলে এ এম ফ্যাশানের মালিক ইসমাইল হোসেন, দাস ক্লথ স্টোরের মালিক বিধান চন্দ্র দাশসহ একাধিক ব্যবসায়ী জানান, নির্বাচন পরিচালনা কমিটির কয়েকজন সদস্য তাদের দোকানে এসে থানা সংস্কারের কথা বলে টাকা দাবি করেন।

একপর্যায়ে তারা বাধ্য হয়ে নির্ধারিত অর্থ প্রদান করেন। ব্যবসায়ীদের অভিযোগ, অভিজাত বস্ত্র সম্ভারের মালিক সহকারী অধ্যাপক আনিসুর রহমান, যমুনা ক্লিনিকের মালিক শেখ শরিফুল ইসলাম, তাহসিন বস্ত্রালয়ের মাওলানা মনিরুল ইসলাম, বনলতা ফ্যাশনের তারিকুশ সারাফাত, সাইদুর বস্ত্রালয়ের স্বত্বাধিকারী সাইদুর রহমান এ অর্থ সংগ্রহে জড়িত। টাকা নেওয়ার সময় তারা দাবি করেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) এর নির্দেশেই এই অর্থ সংগ্রহ করা হচ্ছে। এ বিষয়ে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান অধ্যাপক আনিসুর রহমান বলেন, ওসি সাহেব আমাদের ডেকেছিলেন। তিনি থানার সংস্কারের জন্য কিছু অর্থ সংগ্রহ করতে বলেছেন। তাই আমরা ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ নিচ্ছি।অন্যদিকে, যমুনা ক্লিনিকের মালিক শেখ শরিফুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। এদিকে সচেতন মহলের দাবি, থানা একটি সরকারি প্রতিষ্ঠান হওয়ায় সাধারণ মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করে এর সংস্কার করা সম্পূর্ণ বেআইনি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। চাঁদা আদায়ের অভিযোগ অস্বীকার করে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল হোসেন বলেন, “থানা সংস্কারের নামে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা নেওয়ার কোনো নির্দেশনা আমি দিইনি।

বিষয়টি জানার পর সংশ্লিষ্টদের নিষেধ করেছি। উল্লেখ্য, সর্বশেষ ২০১০ সালের ২০ অক্টোবর নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন নির্বাচন না হওয়ায় ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে নতুন কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়। একই বছরের ১৯ ফেব্রুয়ারি স্থানীয় সরকার শাখার সহকারী পরিচালক পলাশ আহমেদ স্বাক্ষরিত এক স্মারকে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসনের নির্দেশনায় মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম গত ৩১ মার্চ কাঁচা বাজার চাঁদনীতে এক সভায় স্বঘোষিত কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।

পরে ৪ এপ্রিল ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে ৫ সদস্যের উপদেষ্টা কমিটি ও ৯ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। এ বিষয়ে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মিলন শাহার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। এমনকি হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়েও কোনো উত্তর পাওয়া যায়নি।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency