1. dailykakshiyali@wp-ads.net : Dailykakshiyali cPanel : Dailykakshiyali cPanel
  2. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  3. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
  4. support@wordpless.org : WordPress Support : WordPress Support
কালিগঞ্জে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে হামলা: একই পরিবারের ৩ জন হাসপাতালে ভর্তি - দৈনিক কাকশিয়ালী
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ-
ফারজানার স্মৃতি রক্ষার্থে কাশিবাটি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের সাথে বন্ধু ফোরামের মতবিনিময় রতনপুরে এমপি হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা ও সড়ক পরিদর্শন; মতবিনিময় সভায় উন্নয়নের অঙ্গীকার জেলা শিক্ষা অফিসার কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিদর্শন করলেন সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কালিগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালিগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তথ্য অধিকার আইন দুর্নীতি প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখতে পারে কোয়াটার ফাইনাল স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুরে টিসিবির ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, উপকৃত ৭১৪ পরিবার জাতীয় পর্যায়ে দ্রুততম মানব কালীগঞ্জের জাকির হোসেন কালীগঞ্জে শান্তি ও সম্প্রীতি রক্ষায় পি এফ জি গ্রুপের এৈমাসিক সভা অনুষ্ঠিত

কালিগঞ্জে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে হামলা: একই পরিবারের ৩ জন হাসপাতালে ভর্তি

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

শিমুল হোসেন কালিগঞ্জ সাতক্ষীরা ব্যুরো

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তারালি ইউনিয়নের তারালী গ্রামে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ ও হামলার ঘটনায় একই পরিবারের তিনজন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাদের কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আহতরা হলেন— তারালী গ্রামের মৃত ইব্রাহিম সরদারের পুত্র মোঃ ইকবাল হোসেন (৫৫), তার ছেলে আরিফুল ইসলাম (৩০) এবং ভাবি আছিয়া খাতুন (৫৬)।অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পাওনা টাকা নিয়ে বিরোধ চলছিল।

 

এরই জেরে গত ২০ মে সকাল আনুমানিক ১১টার দিকে প্রতিপক্ষের লোকজন সংঘবদ্ধ হয়ে হামলা চালায়। অভিযোগে উল্লেখ করা হয়, একই গ্রামের জেহের আলী গাজীর পুত্র জামাল হোসেন (৩৫), তার ছেলে ইমরান হোসেন (২২) এবং এশার আলী গাজীর পুত্র এমদাদুল ইসলামের নেতৃত্বে ইকবাল হোসেন ও তার পরিবারের সদস্যদের ওপর অতর্কিত হামলা চালানো হয়।

 

এ সময় হামলাকারীরা লাঠিসোঁটা নিয়ে মারধর করলে তিনজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।ভুক্তভোগী পরিবারের অভিযোগ, পাওনা টাকা দাবি করায় পূর্বপরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

 

ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয় সচেতন মহল বলছেন, সামান্য আর্থিক বিরোধকে কেন্দ্র করে সহিংসতার ঘটনা সমাজে উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি করছে। তারা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের মাধ্যমে দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানান।

এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের ব্যবহৃত ফোন বন্ধ পাওয়া যায়। ফলে তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।থানা সূত্রে জানা গেছে, এ ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency