
।। সুকুমার দাশ বাচ্চু।। কালিগঞ্জ (সাতক্ষীরা) :
সাতক্ষীরার কালিগঞ্জে বিএনপি চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১লা ডিসেম্বর) বিকাল ৪ কালিগঞ্জ উপজেলার শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে উপজেলা বিএনপি ও অঙ্গ–সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান ও হাফেজ মাওলানা ফারুক হোসেন সঞ্চালনায় দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডাঃ মোঃ শহিদুল আলম।দোয়া পরিচালনা পবিত্র দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শরীফের নলতা শাহী মসজিদের খতিব মুফতি গোলাম কিবরিয়া কাদেরী, অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তারিকুল হাসান, সাবেক উপজেলা বিএনপির সভাপতি, সাতক্ষীরা জজ কোর্টের পিপি, সাবেক চেয়ারম্যান আব্দুস সাত্তার, বিএনপি নেতা ও নলতা ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান,উপজেলা ছাত্রদলের সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক ও বিষ্ণুপুর ইউনিয়ন চেয়ারম্যান জাহাঙ্গীর আলম,বিএনপি নেতা রবিউল ইসলাম,উপজেলা বিএনপির সাবেক স্বনির্ভর বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান বাবু,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাদ্দাম ফরহাদ,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এসএম সেলিম,উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজু, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শেখ পারভেজ ইসলাম,যুবদলের আহ্বায়ক আলাউদ্দিন সোহেল,যুবদলের সদস্য সচিব আব্দুল আজিজ,
স্বাগত বক্তব্য ও কোরআন তেলাওয়াত দোয়া মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আকরাম হোসাইন, হাফেজ মাহবুবুর রহমান, হাফেজ মাওলানা শহিদুল ইসলাম, মাওলানা আব্দুর রহমান, মাওলানা ক্বারী আবু মুসা ও প্রভাষক খাইরুজ্জামান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন বাজারগ্রাম রহিমপুর মাদ্রাসার ১৫ জন হাফেজ। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই দোয়া মাহফিলের উদ্দেশ্য ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনায় সম্মিলিত প্রার্থনা করা।অনুষ্ঠানে কালীগঞ্জও আশাশনি উপজেলার বিএনপি ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী সমর্থক উপস্থিত ছিলেন।
Leave a Reply