1. dailykakshiyali@wp-ads.net : Dailykakshiyali cPanel : Dailykakshiyali cPanel
  2. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  3. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
  4. support@wordpless.org : WordPress Support : WordPress Support
কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন - দৈনিক কাকশিয়ালী
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ-
ফারজানার স্মৃতি রক্ষার্থে কাশিবাটি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের সাথে বন্ধু ফোরামের মতবিনিময় রতনপুরে এমপি হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা ও সড়ক পরিদর্শন; মতবিনিময় সভায় উন্নয়নের অঙ্গীকার জেলা শিক্ষা অফিসার কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিদর্শন করলেন সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কালিগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালিগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তথ্য অধিকার আইন দুর্নীতি প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখতে পারে কোয়াটার ফাইনাল স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুরে টিসিবির ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, উপকৃত ৭১৪ পরিবার জাতীয় পর্যায়ে দ্রুততম মানব কালীগঞ্জের জাকির হোসেন কালীগঞ্জে শান্তি ও সম্প্রীতি রক্ষায় পি এফ জি গ্রুপের এৈমাসিক সভা অনুষ্ঠিত

কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

  • আপডেট সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ২৪০ বার পড়া হয়েছে

শেখ ফারুক হোসেন বিশেষ প্রতিনিধি:

সাতক্ষীরার কালিগঞ্জের কুশুলিয়া ইউনিয়নের ভদ্রখালি গ্রামের মরহুম শ্যামালী করিগরের ছেলে বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান (৮০) আর নেই। বুধবার (১০ ডিসেম্বর) ভোর ৫টার দিকে বার্ধক্যজনিত কারণে ভদ্রখালি গ্রামে নিজস্ব বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 

বুধবার জোহরের নামাজের পর ভদ্রখালী ঈদগাহ ময়দানে কালিগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ ও কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আসলাম খানের নেতৃত্বে মরহুম বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। পরবর্তীতে মাওলানা রবিউল ইসলামের ইমামতিতে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

এ সময় কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রউফ, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, বীর মুক্তিযোদ্ধা এসএম শাহাদাত হোসেন, বীর মুক্তিযোদ্ধা খান আহসানউল্লাহসহ বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেণি পেশার মুসল্লীবৃন্দ উপস্থিত ছিলেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency