1. dailykakshiyali@wp-ads.net : Dailykakshiyali cPanel : Dailykakshiyali cPanel
  2. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  3. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
  4. support@wordpless.org : WordPress Support : WordPress Support
কালিগঞ্জে মাদকমুক্ত সমাজ গড়তে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত  - দৈনিক কাকশিয়ালী
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনামঃ-
সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কালিগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালিগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তথ্য অধিকার আইন দুর্নীতি প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখতে পারে কোয়াটার ফাইনাল স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুরে টিসিবির ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, উপকৃত ৭১৪ পরিবার জাতীয় পর্যায়ে দ্রুততম মানব কালীগঞ্জের জাকির হোসেন কালীগঞ্জে শান্তি ও সম্প্রীতি রক্ষায় পি এফ জি গ্রুপের এৈমাসিক সভা অনুষ্ঠিত কালিগঞ্জে শহীদ জায়েদা খাতুনের ২৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরা এলজিইডি নির্বাহী প্রকৌশলী বিদায়ী সংবর্ধনা ও নতুন নির্বাহী প্রকৌশলীকে বরণ কালীগঞ্জে বিতর্ক প্রতিযোগিতা ও সততা স্টোর উদ্বোধন – শিক্ষার্থীদের কণ্ঠে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’

কালিগঞ্জে মাদকমুক্ত সমাজ গড়তে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত 

  • আপডেট সময় : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে

সুকুমার দাশ বাচ্চু কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নের বাজারগ্রাম এলাকায় মাদকের ভয়াবহ বিস্তার রোধ এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) বিকেলে স্থানীয় উদ্যোগে আয়োজিত এ সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মাদকবিরোধী জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়। মো. খোকন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কালিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এম. হাফিজুর রহমান শিমুল, বিশিষ্ট সমাজসেবক ও কুশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী শেখ নাজমুল হোসেন, প্রেসক্লাবের তথ্য বিষয়ক সম্পাদক এস. এম. আহম্মদ উল্লাহ বাচ্ছু, তাতীদলের সদস্য সচিব ফারুক হোসেন ও সাদ্দাম হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় বক্তারা বলেন, মাদক বর্তমান সমাজের জন্য এক মারাত্মক ব্যাধি ও অভিশাপ। এর ভয়াবহ ছোবলে যুবসমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে এবং পারিবারিক ও সামাজিক স্থিতিশীলতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। মাদকের বিস্তার রোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, জনপ্রতিনিধি এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তারা। প্রধান অতিথির বক্তব্যে থানার উপ পরিদর্শক মোঃ শফিকুল ইসলাম বলেন, “মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণের সহযোগিতা অত্যন্ত জরুরি।

 

সচেতনতা বৃদ্ধি ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পারলেই একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব হবে। বক্তারা আরও বলেন, তরুণ প্রজন্মকে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, শিক্ষা ও সমাজসেবামূলক কার্যক্রমে সম্পৃক্ত করার মাধ্যমে মাদকের কুফল থেকে দূরে রাখা সম্ভব। এ জন্য অভিভাবক, শিক্ষক ও সমাজের সচেতন নাগরিকদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency