1. dailykakshiyali@wp-ads.net : Dailykakshiyali cPanel : Dailykakshiyali cPanel
  2. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  3. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
  4. support@wordpless.org : WordPress Support : WordPress Support
কালিগঞ্জের রতনপুরে মাদক ও মানবপাচার প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত - দৈনিক কাকশিয়ালী
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ-
ফারজানার স্মৃতি রক্ষার্থে কাশিবাটি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের সাথে বন্ধু ফোরামের মতবিনিময় রতনপুরে এমপি হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা ও সড়ক পরিদর্শন; মতবিনিময় সভায় উন্নয়নের অঙ্গীকার জেলা শিক্ষা অফিসার কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিদর্শন করলেন সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কালিগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালিগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তথ্য অধিকার আইন দুর্নীতি প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখতে পারে কোয়াটার ফাইনাল স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুরে টিসিবির ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, উপকৃত ৭১৪ পরিবার জাতীয় পর্যায়ে দ্রুততম মানব কালীগঞ্জের জাকির হোসেন কালীগঞ্জে শান্তি ও সম্প্রীতি রক্ষায় পি এফ জি গ্রুপের এৈমাসিক সভা অনুষ্ঠিত

কালিগঞ্জের রতনপুরে মাদক ও মানবপাচার প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১৭৬ বার পড়া হয়েছে

শিমুল হোসেন, কালিগঞ্জ (সাতক্ষীরা) ব্যুরো চীফ:

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ১১নং রতনপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে মাদক ও মানবপাচার প্রতিরোধে এক সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর ২০২৫) সকাল ১০টায় রতনপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুজা মন্ডল।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) মো. মাইনুল ইসলাম খান, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান। সভায় সভাপতিত্ব করেন ১১নং রতনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. আলীম আল রাজী টোকন ও সঞ্চালনা করেন কাটুনিয়া রাজবাড়ী কলেজের প্রভাষক শফিক আহমেদ দবির।

 

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা জয়দেব কুমার মল্লিক, ইউপি সদস্য আবুল কালাম, মো. বাবু গাজী, সুমন আহমেদ, সাইফুল ইসলাম, আব্দুল কাদের, সুরেন্দ্র মণ্ডল, বাবু পরেশ চন্দ্র মিস্ত্রি, সইবুল্লাহ, নুরনাহার পারভিন, ললিতা রানী, হালিমা বেগম প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন সাতালিয়া ভিওপি’র কর্মকর্তা কামরুল ইসলাম, রতনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শিহাব উদ্দিন,রতনপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর ইউনিয়ন আমির আফতাবুজ্জামান,সাবেক আমির মাওলানা আজিজুর রহমান,শেখ সোলাইমান,পিডিকে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আব্দুর রফিক, কাটুনিয়া সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. আফতাবুজ্জামান, গান্দুলিয়া মাদ্রাসার সহ-সুপার মাওলানা মো. মহব্বত হুসাইন, শিক্ষক, সমাজকর্মী, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও অনুজা মন্ডল বলেন,“মাদক ও মানবপাচার শুধু ব্যক্তিজীবন নয়, পুরো সমাজ ও জাতির জন্য এক ভয়াবহ অভিশাপ। এই মহামারী থেকে সমাজকে রক্ষা করতে হলে প্রশাসন, জনপ্রতিনিধি ও জনগণকে একযোগে কাজ করতে হবে। পরিবারই হচ্ছে প্রথম বিদ্যালয়— তাই অভিভাবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্তানদের চলাফেরা, বন্ধুমহল ও মানসিক অবস্থার প্রতি নজর দিতে হবে। সমাজের প্রতিটি ঘর থেকেই মাদকবিরোধী আন্দোলন শুরু করতে হবে।

 

তিনি আরও বলেন, “সরকার মাদক ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। আমরা চাই না, কোনো তরুণ মাদকের কারণে জীবন নষ্ট করুক বা মানবপাচারের শিকার হোক। প্রশাসন দৃঢ়ভাবে কাজ করছে, তবে জনগণের সহযোগিতা ছাড়া এই যুদ্ধে জয়ী হওয়া সম্ভব নয়। আজকের সভা হবে সমাজে নতুন সচেতনতার সূচনা।

 

সভাপতির বক্তব্যে চেয়ারম্যান এম. আলীম আল রাজী (টোকন) বলেন, “রতনপুর ইউনিয়নকে আমরা একটি মাদকমুক্ত ও মানবপাচারমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য ইউনিয়ন পরিষদ সর্বদা জনগণের পাশে থাকবে। আমরা প্রতিটি ওয়ার্ডে সচেতনতা সভা আয়োজন করব। যুব সমাজকে ক্রীড়া, সংস্কৃতি ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে সঠিক পথে ফিরিয়ে আনতে হবে। যুবকরাই দেশের সম্পদ— মাদক তাদের ধ্বংস করে দেয়, তাই সবাইকে নিজ পরিবার থেকে দায়িত্ব নিতে হবে। সভা শেষে মাদক ও মানবপাচার প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির প্রতিজ্ঞাপত্র অংশগ্রহণকারীদের মধ্যে বিতরণ করা হয়। পাশাপাশি ইউনিয়নের বিভিন্ন এলাকায় সচেতনতামূলক লিফলেট বিতরণ ও প্রচারণা চালানোর সিদ্ধান্ত গৃহীত হয়।এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় জনগণ ও প্রশাসনের কর্মকর্তারা বলেন,এই কার্যক্রম রতনপুর ইউনিয়নে একটি নিরাপদ, সচেতন ও মানবিক সমাজ গঠনের পথ খুলে দেবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency