1. dailykakshiyali@wp-ads.net : Dailykakshiyali cPanel : Dailykakshiyali cPanel
  2. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  3. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
  4. support@wordpless.org : WordPress Support : WordPress Support
কালিগঞ্জে সু- নাগরিক সংস্থার উদ্যোগে গণঅভ্যুত্থান স্মরণে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি - দৈনিক কাকশিয়ালী
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ-
মৌতলায় লুমিনাস মডেল স্কুলে ‘৩৬শে জুলাই’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে কালিগঞ্জে জামায়াত ইসলামীর আলোচনা সভা গনমিছিল অনুষ্ঠিত কালিগঞ্জে সু- নাগরিক সংস্থার উদ্যোগে গণঅভ্যুত্থান স্মরণে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি কালীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা প্রদান কালিগঞ্জের রতনপুরে চেয়ারম্যান পদপ্রার্থী শেখ আলমগীর হোসেনের নিজস্ব অর্থায়নে খালের ওপর বাঁশের সাঁকো নির্মাণ কালীগঞ্জে দুর্নীতি বিরোধী রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত – নলতা মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন দক্ষিণ শ্রীপুর কুশলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ৬ মাসের এডহক কমিটির অনুমোদন ‘আমার মেয়েটা বাবাকে আর কোনোদিন ডাকতে পারবে না’—স্বামী হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়লেন স্ত্রী জাতীয় সাংবাদিক সংস্থা’র পক্ষ থেকে অ্যাথলেটিক্স জাকিরকে সংবর্ধনা প্রদান দ্রুততম মানব জাকির হোসেনের বাড়িতে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত হয়ে সংবর্ধনা দিলেন

কালিগঞ্জে সু- নাগরিক সংস্থার উদ্যোগে গণঅভ্যুত্থান স্মরণে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি

  • আপডেট সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার কালিগঞ্জে সুনাগরিক কমিটির আয়োজনে জুলাই গণভ্যুত্থান উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) বিকেলে উপজেলার সামাজিক সংগঠন সু-নাগরিক এ কর্মসূচির আয়োজন করে। সু-নাগরিক কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও কুশুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী শেখ নাজমুল হোসেন এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁদের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করা হয়। বক্তারা বলেন, ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থান বাংলাদেশের গণতন্ত্র, ন্যায়বিচার, সাম্য ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে এক অবিস্মরণীয় অধ্যায়।

শহীদদের আত্মত্যাগের চেতনাকে ধারণ করে ফ্যাসিবাদ ও বৈষম্যমুক্ত, ন্যায়ভিত্তিক, মানবিক এবং গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, জেলা বিএনপির অন্যতম সদস্য ও সাবেক কুশুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ এবাদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ওয়াসিম উদ্দিন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. শংকর কুমার দে, কালিগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু উপজেলা ছাত্রদলের সাবেক, সাধারণ সম্পাদক রেদওয়ান ফেরদৌস রনি, কুশুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সু-নাগরিক কমিটির সাধারণ সম্পাদক হাসানুর রহমান এবং সংগঠনের সহ-সভাপতি শেখ হাবিবুল্লাহ।বক্তারা আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা কেবল একটি স্মৃতিচারণ নয়; এটি ন্যায়, সততা, জবাবদিহিতা ও মানবিক মূল্যবোধ। অনুষ্ঠানে এলাকার শতাধিক গ্রামবাসীর মধ্যে ফলের চারা বিতরণ করা হয়

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency