
সুকুমার দাশ বাচ্চু, কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার কালীগজ উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (৫ আগস্ট) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বিকাল ৩ টায় গণঅভ্যুথান দিবস ২০২৬ পালন উপলক্ষে আলোচনা সভা ও ৫ জন জুলাই যোদ্ধাকে সম্বর্ধনা প্রদান করা হয়েছে । উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মইনুল ইসলাম খানের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদের সঞ্চালনায় আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম, কৃষিবিদ উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিন, কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলাম, উপজেলা জামায়াত ইসলামী আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডাঃ শফিকুল ইসলাম বাবু, উপজেলা জামায়াত ইসলামী সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু , যুবদল নেতা অধ্যাপক সাইফুল ইসলাম, জুলাই আন্দোলনের নেতা আবু হাসান,জুলাই যোদ্ধা রিয়াসাদ আলি, ছাত্র প্রতিনিধি আমির হামজা ও মারুফ হাসান, প্রমূখ। বক্তারা বলেন বিগত সরকারের আমলে বাংলাদেশের মানুষের অধিকার আত্মসম্মান ক্ষুন্ন হয়েছিল,ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কোটা আন্দোলন শুরু হয়,পরবর্তীতে আবু সাঈদ, মুগ্ধ আন্দোলনে মারা যাওয়ার পর ছাত্র জনতার যৌথ আন্দোলনের মধ্য দিয়ে আন্দোলন তীব্রতা আকার ধারণ করে, এক পর্যায়ে সরকার প্রধান পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যায়। দেশে ফ্যাসিবাদের অবসান ঘটে।
জুলাই যোদ্ধারা আরো বলেন বর্তমান গণতান্ত্রিক সরকারের কাছে সুদ ঘুষ অনিয়ম দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজ বন্ধের দাবি জানান। অনুষ্ঠানে গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে ৫ জন জুলাই যোদ্ধাকে সম্বর্ধনায় সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।জুলাই যোদ্ধারা হলেন আবু হাসান, মোসলেম উদ্দিন, সোলেমান কবির, সাইফুল ইসলাম, রাসেল হোসেন, রিয়াসাদ আলি।অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক ছাত্রছাত্রী ও জুলাই যোদ্ধারা উপস্থিত ছিলেন।
Leave a Reply